Tuesday, June 16, 2026

এই মহামারির প্রভাব থাকবে কয়েক দশক ধরে, সতর্ক করল হু

Date:

Share post:

চিনে প্রথম সংক্রমণ ছড়ানোর পর ছ’মাসের বেশি সময় কেটে গিয়েছে। করোনাভাইরাসের বিশ্ব মহামারির প্রভাব এরপরেও এতটুকু কমেনি। বরং সংক্রমণের আরও বিপজ্জনক চেহারাই দেখা যাচ্ছে। অব্যাহত মৃত্যুমিছিল। এই পরিস্থিতি বিশ্লেষণ করে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) -এর এমার্জেন্সি কমিটি জানালো যে আগামী কয়েক দশক ধরে বিশ্বে এই মহামারির প্রভাব অনুভূত হবে। এখনও পর্যন্ত ৬ লক্ষ ৭৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনা মহামারিতে। সংক্রমিত প্রায় ১ কোটি ৭৪ লক্ষ। গত বছরের ডিসেম্বরে চিনের উহান থেকে এই ভাইরাসের প্রকোপ শুরু হয়। এরপর সারা বিশ্বে থাবা বসিয়েছে মারণ ভাইরাস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৮ জন সদস্য ও ১২ জন পরামর্শদাতাকে নিয়ে সম্প্রতি বৈঠকে বসেছিল সংস্থার এমার্জেন্সি কমিটি। এটা ছিল তাদের চতুর্থ বৈঠক। বৈঠকে হু-এর প্রধান ড.টেড্রস অ্যাডানম ঘেব্রেইসাস বলেন, ৬ মাস আগে যখন আমাকে পাবলিক হেলথ এমার্জেন্সি ঘোষণা করতে বলা হয়েছিল, তখন আক্রান্ত ছিলেন ১০০ জনেরও কম, চিনের বাইরে কারও মৃত্যু হয়নি। এরকম অতিমারি শতাব্দীতে একবারই হয়। এর প্রভাব থাকবে অন্তত কয়েক দশক ধরে। এর আগে সোমবার করোনার সংক্রমণকে বিশ্বের ইতিহাসে ভয়ংকরতম মহামারি হিসেবে উল্লেখ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল। তিনি জানান, এর চেয়ে আপৎকালীন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এর আগে কখনও পড়তে হয়নি। তাঁর কথায়, এই নিয়ে ষষ্ঠবার স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে নিশ্চিতভাবেই বলা যায়, এই ছ’বারের মধ্যে এটাই সবচেয়ে খারাপ পরিস্থিতি।

 

Related articles

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...

মাইলস্টোন ম্যাচের সামনে মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে কেমন দল খেলাবেন স্কালোনি?

বিশ্বকাপ শুরু হয়েছে ৫ দিন হল, বুধবার সকালে(ভারতীয় সময়) আসছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে অভিযান শুরু করছেন গতবারের চ্যাম্পিয়ন...

অরিজিতের পথেই প্রীতম, বলিউডকে বিদায় বাঙালি সুরকারের!

প্লেব্যাক ছেড়েছেন অরিজিৎ (Arijit singh), এবার কি সুরের জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন সুরকার প্রীতমও? জন্মদিনের রাতে শিল্পীর...