Wednesday, June 24, 2026

শেখ হাসিনাকে ইদুজ্জোহা শুভেচ্ছা মমতার

Date:

Share post:

বকরি ঈদ উপলক্ষ্যে আজ মুসলিম সম্প্রদায়ের মানুষের ইদুজ্জোহা উৎসব। সেই উপলক্ষে প্রতিবেশি বন্ধু রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বলেন, “শ্রদ্ধেয়া শেখ হাসিনা জী, পবিত্র ইদুজ্জোহা
উপলক্ষে আপনাকে, আপনার পরিবারকে এবং আপনার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।”

হাসিনাকে শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী আরও উল্লেখ্য করেন,
“ইদুজ্জোহা ত্যাগের উৎসব। বাংলাদেশের পাশাপাশি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গেও এই দিনটি যথোপযুক্ত মর্যাদা সহকারে পালিত হয়। ভৌগলিকভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ ভিন্ন হলেও আমরা পরস্পরের একান্তই আপন। দুই বাংলার ভাষা ও সংস্কৃতি এক হওয়ায় আমরা একে-অপরের বিভিন্ন উৎসবের আনন্দ ভাগাভাগি করে থাকি।”

মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশেষ দিনে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আরও শ্রী-বৃদ্ধি কামনা করেন।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...