Wednesday, June 24, 2026

আনলকে নয়া মেনু যোধপুরের রেস্তোরাঁয়, পদ দেখে চক্ষুচড়কগাছ অতিথিদের

Date:

Share post:

লকডাউনের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল হোটেল-রেস্তোরাঁ। ব্যবসায় পড়েছিল টান। এই অবস্থায় হোম ডেলিভারি চালু হলেও তা খুব বেশি লাভদায়ক হয়নি। আনলক পর্বে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। সামাজিক দূরত্ববিধি মেনে খোলা হয়েছে রেস্তোরাঁ। কিন্তু ভিড় তেমন জমছে না। এই পরিস্থিতিতে অতিথি টানতে নতুন নতুন পদ মেনু কার্ডে যোগ করতে চাইছেন রেস্তোরাঁ মালিকেরা। যেমন রাজস্থানের যোধপুর বেদিক মাল্টি ক্যুইজিন রেস্তোরাঁ। সেখানে এখন রমরমিয়ে বিকোচ্ছে ‘মাস্ক নান আর কোভিড কারি’।
বিষয়টা আর কিছুই না একেবারে পাবলিসিটি স্টান্ট। মাস্কের মতো দেখতে বাটার নান সঙ্গে দেওয়া হচ্ছে মালাই কোফতা। কিন্তু মালাই কোফতা দেখতে ভাইরাসের মতো। সোজা বাংলায় নান আর কোফতা মালাইকারি। একটু আকার বদল করে নয়া নামে বিক্রি করছে যোধপুরের এই রেস্তোরাঁ।
এর আগে কলকাতার একটি মিষ্টির দোকানে কোভিড মিষ্টি বিক্রি হয়েছিল। এবার এই রেস্তোরাঁর অভিনবত্ব তাদের কতটা ব্যবসায় সাফল্য দেয় সেটাই দেখার।

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...