Saturday, April 4, 2026

আর্থিক বিবাদ মিটিয়ে ফের টলিপাড়ায় শুরু সিরিয়ালের শুটিং

Date:

Share post:

একদিন বন্ধ থাকার পর শনিবার থেকে টালিগঞ্জে ফের শুরু টেলি ধারাবাহিকের শুটিং। ফেডারেশন ও চ্যানেল কর্তৃপক্ষের মধ্যে আর্থিক বিবাদকে কেন্দ্র করে একদিন সিরিয়ালের শুটিং বন্ধ ছিল টলিপাড়ায়। লকডাউনের সময় ক্ষতিগ্রস্ত টেকনিশিয়ানদের যে এককালীন টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কাজ শুরু হয়েছে বলে চ্যানেলের তরফে জানান হয়েছে। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মাধ্যমে এই কাজ শুরু হতেই এদিন থেকে আবার শুটিং শুরু হয়েছে বলে ফেডারেশন জানিয়েছে।

পাশাপাশি, পূর্ব শর্ত অনুযায়ী কলাকুশলীদের জন্যে কোভিড বীমার বিষয়টি দ্রুত সম্পূর্ণ করার জন্যে ফেডারেশনের পক্ষ থেকে সব চ্যানেলের কাছে দাবি জানানো হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...