Saturday, April 4, 2026

সমন্বয় কমিটির বৈঠকে শুভেন্দু সহ চার নেতা অনুপস্থিত

Date:

Share post:

শুক্রবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সমন্বয় কমিটির প্রথম বৈঠকে দেখা গেল না পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু দলের গুরুত্বপূর্ণ সদস্য, স্বাভাবিকভাবেই তাঁর বৈঠকে না থাকা নিয়ে জল্পনা সর্বত্র। যদিও দলের তরফে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, যাঁরা বৈঠকে থাকতে পারবেন না, তাঁরা আগেই জানিয়েছিলেন। এই তালিকায় চারজন রয়েছেন। শুক্রবারের বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তৃণমূল কংগ্রেসের মেন্টর প্রশান্ত কিশোরের উপস্থিতি। বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ২১ জনের এই রাজ্য সমন্বয় কমিটি জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। বৈঠক থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে জেলার সভাপতি কিংবা কো-অর্ডিনেটর কেউই এককভাবে ক্ষমতাবান নন। সার্বিক আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। প্রতি ১৫ দিন অন্তর সমন্বয় কমিটির বৈঠক হবে।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...