Tuesday, June 23, 2026

EAST BENGAL DAY: ইস্টবেঙ্গলের জার্সির রং কেন লাল-হলুদ? জেনে নিন ইতিহাস

Date:

Share post:

খেলার মাঠের একটা অন্যায়৷ সেই অন্যায়ের প্রতিবাদ৷ এবং সেই প্রতিবাদ থেকে শতবর্ষ আগে কলকাতার বুকে জন্ম হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবের। অনেক লড়াই-প্রতিবাদের পর ক্লাব তো তৈরি হল, ঠিক করে ফেলা হলো তার নামও। কিন্তু ফুটবলারদের জার্সির রং কী হবে?

ইস্টবেঙ্গলের জার্সির রং নিয়েও একটা মজার ইতিহাস আছে৷ প্রতিষ্ঠাতা সদস্যরা সকলেই নিজেদের পছন্দের রংকে জার্সির গায়ে লাগাতে চাইলেন৷ কিন্তু সেটা কীভাবে সম্ভব৷ এনিয়ে চরম মতবিরোধ দেখা দিলো রাজা সুরেশ চন্দ্র চৌধুরি, মন্মথনাথ রায়, তড়িৎভূষণ রায়, অরবিন্দ ঘোষ, রমেশ সেনদের মধ্যে৷ দীর্ঘ সময় পার হয়ে গেলেও জার্সির রং নিয়ে এঁরা কেউ সহমতে আসছিলেন না৷ সকলেই নিজের মতো করে চাইছিলেন, জার্সির রং এমন হবে যা সকলের চোখ ধাঁধিয়ে দেবে।

এমতবস্থায় একদিন তাঁরা বিকেলে ধর্মতলা চত্বরে ঘুরতে যান৷ সেখানে তাঁদের চোখ পড়ে যায় একটি গার্মেন্ট শো-রুমের দিকে৷ Laidlaw & Co. Departmental Store-নামক চৌরঙ্গির এই বিখ্যাত শো-রুমের বাইরে থেকে তাঁরা দেখেন ভিতরে লাল-হলুদ রং-এর একটি শার্ট ঝুলছে৷
তৎকালীন ব্রিটিশদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিল বিশাল এই দোকান। সেই দোকানে ঝোলানো শার্টের রং প্রত্যেকের পছন্দ হয়৷ সেখানেই দাঁড়িয়ে তাঁরা সহমত পোষণের মধ্য দিয়ে সিদ্ধান্ত নেন ইস্টবেঙ্গল ক্লাবের জার্সির রং হবে লাল-হলুদ৷

পরবর্তী সময়ে এই দুই রং ক্লাবের আনাচে-কানাচে ছড়িয়ে পড়ে৷ সদস্য-সমর্থকদের আবেগের সঙ্গে মিশে যায় লাল-হলুদ৷ এখন আর শুধু জার্সির রং নয়, দেশ-বিদেশের অগুনিত ইস্টবেঙ্গল সমর্থকদের স্বপ্নের রং লাল-হলুদ৷

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...