Friday, April 3, 2026

মানুষের সুস্থতা ও মঙ্গল কামনা করে রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা ফিরহাদ হাকিমের

Date:

Share post:

আজ বকরি ঈদ। মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে যা একটি ধর্মীয় উৎসব। সেই উপলক্ষে কলকাতা-সহ রাজ্যের সকল মানুষকে দলমত নির্বিশেষে বকরি ঈদের শুভেচ্ছা জানালেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

এদিন তিনি জানিয়েছেন, এর আগে পবিত্র রমজান শেষে ঈদ যেমন ঘরে পালন করতে হয়েছিল এবার ইদুজ্জোহাও বাড়ি থেকেই পালন করতে হয়েছে। তিনি নিজেও বাড়িতে আজ ঈদের নামাজ পড়েছেন বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।

সেইসঙ্গে তিনি জানিয়েছেন, মহামারি পরিস্থিতিতে সকলের সুরক্ষার বিষয়টি বিবেচনা করে এবার বড় করে এই উৎসব পালন করা সম্ভব হয়নি। সারা দেশের মানুষ যেন সুস্থ থাকেন সেই প্রার্থনাও তিনি আল্লাহর কাছে করেছেন।

ঈদের নামাজ শেষে যে সম্প্রীতির বার্তা দেওয়া হয় আলিঙ্গন করার মাধ্যমে তা কিন্তু এবছর সম্ভব হয়নি। কিন্তু মন থেকে সবাইকে সেই সম্পত্তির বার্তা তিনি ছড়িয়ে দিয়েছেন বলে জানান ফিরহাদ হাকিম। একইসঙ্গে ঘরে থেকে বকরি ঈদের যে সমস্ত নিয়মরীতি আছে তা ছোট করে হলেও পালন করেছেন তিনি।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...