Monday, June 22, 2026

কোভিড আক্রান্তের ভর্তির সমস্যায় সরাসরি মোবাইল নম্বরে যোগাযোগের আবেদন ডঃ নির্মল মাজির

Date:

Share post:

মহামারির সংক্রমণের হাত থেকে রাজ্যবাসীকে বাঁচাতে তৎপর রাজ্য সরকার । তবু কোভিড-১৯ আক্রান্তদের হাসপাতালে ভর্তি করতে গিয়ে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ । এই নিয়ে অভিযোগ উঠছে নানান । কোথাও দালাল চক্র সক্রিয় থাকার অভিযোগ, আবার কোথাও চিকিৎসকের ঘাটতির অভিযোগ করেছেন কোভিড আক্রান্তদের পরিজন। এবার তাদের সমস্যা সমাধানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিধায়ক ডঃ নির্মল মাজি। মেডিকেল কলেজের বিরুদ্ধে দালাল চক্র ভাঙতে তিনি নিজেই প্রায় দিনই সারপ্রাইজ ভিজিট করছেন হাসপাতালে । কোন‌ও রকম অসুবিধার সম্মুখীন হলেই তার মোবাইলে সরাসরি ফোন করার আবেদন জানিয়েছেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নির্মল মাজি । কোভিড পজিটিভদের সাহায্য করতে সদা প্রস্তুত তিনি । তিনি স্পষ্ট জানিয়েছেন, নতুন আরটিপিসিআর মেশিন আসছে মেডিকেল কলেজে। এই মেশিনের মাধ্যমে প্রত্যেকদিন কমপক্ষে ২ হাজার কোভিড রোগীর পরীক্ষা করা সম্ভব।
এমনকি তার দাবি, কোনও ভাবেই রোগী ফিরিয়ে দেওয়া হয়না এই হাসপাতাল থেকে । এখানে ৮৫ শতাংশ কো-মর্বিডিটি রোগীর চিকিৎসা চলছে। বরং তার অভিযোগ , বেসরকারি হাসপাতালগুলি চিকিৎসার নামে ব‍্যবসা চালাচ্ছে । যে সমস্ত চিকিৎসক এই পরিস্থিতিতে সুযোগের সদ্ব্যবহার করছেন , তাদের লাইসেন্স বাতিল করা হবে।
তাই মেডিকেলে কোভিড আক্রান্তকে ভর্তি করতে কোন‌ও অসুবিধার সম্মুখীন হলেই সরাসরি যোগাযোগ করুন ডঃ নির্মল মাজির মোবাইলে। প্রয়োজনে তার উদ্যোগে কোভিড আক্রান্তকে ভর্তি করান এই হাসপাতালে ।

Related articles

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...