Wednesday, June 24, 2026

চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সকলেই ভাইরাস আক্রান্ত, বন্ধের মুখে এই স্বাস্থ্যকেন্দ্র!

Date:

Share post:

হু হু করে বাড়ছে সংক্রমণ। চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী একটি স্বাস্থ্য কেন্দ্রে ভাইরাস আক্রান্ত সবাই !  স্বাস্থ্যকেন্দ্রে একইসঙ্গে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯জন। ফলে বন্ধের মুখে পরিষেবা। অতিমারির এই আবহে এই ঘটনায় রীতিমতো চিন্তার ভাঁজ গ্রামবাসীদের কপালে।
পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিস্থিতি এমনই। কীভাবে গ্রামের মানুষদের পরিষেবা দেবেন তা নিয়ে রীতিমত চিন্তায় ব্লক স্বাস্থ্য আধিকারিক আনন্দমোহন গড়াই।

গত ২৪ ঘণ্টায় গোটা জামালপুর ব্লকে মোট ৩৯ জন ভাইরাস আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে  দু’জন চিকিৎসক,  নার্স,  স্বাস্থ্যকর্মী ও ঝাড়ুদার আছেন।
এমনিতেই প্রতিদিন রোগীর চাপ থাকে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। তাছাড়া বর্তমান ভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসা চাপ আরও দ্বিগুণ হয়েছে। গোটা জেলায় বেসরকারি স্বাস্থ্য পরিষেবা অনেকটাই বন্ধ। ফলে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরই এখন নির্ভরতা বেড়েছে। চাপ বেড়েছে জামালপুরের মত ছোট স্বাস্থ্যকেন্দ্রগুলিতে। একদিকে প্রতিদিন রোগীর চাপ আর অন্যদিকে কোভিডের আক্রমণে এখন জোড়া চাপে গোটা জেলার সরকারি কী বেসরকারি স্বাস্থ্য পরিষেবা। কোভিডের গ্রাফ ঊর্দ্ধমুখী। প্রতিদিনই জেলায় গড়ে পঞ্চাশ জন করে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। মৃত্যুও হচ্ছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...