Tuesday, June 23, 2026

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

Date:

Share post:

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর থেকেই একাধিক জনপ্রতিনিধিদের গ্রেফতারিকে কেন্দ্র করে কলকাতার রাজনৈতিক পরিবেশ সরগরম। এই তালিকায় জুড়ে গেল অরিজিতের নাম। তাঁকে গ্রেফতার করে গড়ফা থানার পুলিশ (Garfa Police)। ধৃত কাউন্সিলরের বিরুদ্ধে স্থানীয় প্রোমোটার ও ব্যবসায়ীদের থেকে হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগ ছিল বলে জানা গিয়েছে। এখানেই শেষ নয়, পুরসভা বরো-১২ এর অন্তর্গত একটি অনুমোদিত তিনতলা ভবন নির্মাণের অজুহাতে বিভিন্ন উপায়ে সাড়ে ছয় লক্ষ টাকা নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।শঙ্কর দাস নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই আইপিসি ৩৮৬/৩৪ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। এরপর মঙ্গলবার মধ্যরাতে কাউন্সিলরকে গ্রেফতার করা হয়।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...