Wednesday, June 24, 2026

প্রধানমন্ত্রীকে খোলা চিঠি সুশান্তের দিদির

Date:

Share post:

ভাইয়ের মৃত্যুর ন্যায় বিচার চেয়ে এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন সুশান্তের দিদি শ্বেতা সিং। শনিবার সকালে নরেন্দ্র মোদির উদ্দেশে সুশান্তের দিদি সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লিখলেন। তিনি লিখেছেন, “মাননীয় স্যার আমরা খুব সাধারণ পরিবারের। আমার মন বলছে আপনি সব সময় সত্যের সঙ্গে আছেন। বলিউডে আমার ভাইয়ের কোনও গডফাদার ছিল না। ঠিক তেমনই এখন আমাদের পাশে কেউ নেই। আমার অনুরোধ দ্রুত এই বিষয়টি আপনি একটু দেখুন, যাতে মামলার সব দিক খতিয়ে দেখা হয়। একই সঙ্গে যাতে কেউ প্রমাণ লোপাটের চেষ্টা না করে। আমরা আশাবাদী সত্যি সামনে আসবেই।”

সুশান্তের মৃত্যুর পর প্রায় ৪০ জনের বয়ান রেকর্ড করেছে বান্দ্রা পুলিশ। চলতি সপ্তাহে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং। ইতিমধ্যে বিহার পুলিশের একটি দল মুম্বইয়ে পৌঁছেছে। সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ যাবতীয় তথ্য খতিয়ে দেখছে তারা। বিহার পুলিশের কাছ থেকে এই মামলা অবিলম্বে মুম্বই পুলিশের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছেন রিয়া।

কিন্তু এই মামলায় কোনও রকম আপোষ করতে নারাজ সুশান্তের পরিবার। তাই এবার সুশান্তের জন্য ন্যায়বিচার চেয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ অভিনেতার পরিবার। শনিবারের ওই পোস্টের ক্যাপশনে সুশান্তের দিদি লিখেছেন, “আমি সুশান্ত সিং রাজপুতের দিদি। এই মামলা জরুরি ভিত্তিতে খতিয়ে দেখার আবেদন জানাচ্ছি। ভারতের বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে। যে কোনও মূল্যে এই মৃত্যুর বিচার চাই।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...