Wednesday, June 24, 2026

বোমাবাজিতে উত্তপ্ত আমডাঙা, জখম আইসি

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় পোস্টকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার আমডাঙা থানার গজবন্দ গ্রামে চাঞ্চল্য।অভিযোগ, আব্বাস সিদ্দিকির দল ‘আহালে সুন্নাতুল জামাতে’র সমর্থক শেখ মোকাদ্দেস, তাঁর বাবা শাহাদাত হোসেনকে কাজের সময়ে রাজনৈতিক দলের পতাকা ধরিয়ে ছবি পোস্ট করে। তা নিয়ে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে উত্তেজিত জনতার ছোড়া পাথরে আহত হন আমডাঙা থানার আইসি দেবাশিস চট্টরাজ-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী।

গাছের গুঁড়ি ফেলে অবরুদ্ধ ৩৪ নম্বর জাতীয় সড়ক। সন্ধে থেকে রাত ৮টা অবধি আমডাঙা থানা এলাকায় সংঘর্ষ চলে। পুলিশ প্রথমে রবার বুলেট ছোড়ে ও পরে কাঁদানো গ্যাসের সেল ফাটায়। ঘটনাস্থলে যান এসপি বারাসত অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ডিএসপি রোহেদ শেখ। এখনও উত্তেজনা রয়েছে। এলাকায় ও থানার সামনে মোতায়েন ব়্যাফ। ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...