Wednesday, June 24, 2026

“হ্যালো, ডাক্তারবাবু”, মহামারি আবহে চিকিৎসকদের সম্মান জানাচ্ছে এই শর্ট ফিল্ম

Date:

Share post:

চিকিৎসক নিগ্রহ এ দেশ বা রাজ্যে নতুন কিছু নয়। মহামারি আবহের মধ্যেও এমন ঘটনার খবর উঠে আসছে। কিন্তু করোনা আবহে একজন চিকিৎসকের গুরুত্ব ভূমিকা নিয়ে নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের প্রথম সারির যোদ্ধা এ দেশের চিকিৎসকরা।

এবার সেই করোনা যোদ্ধাদের পাশে থাকার বার্তা নিয়ে পরিচালক অজিতাভ বরাট একটি ১২ মিনিটের স্বল্প দৈর্ঘের ছবি তৈরি করেছেন। ছবির নাম ”হ্যালো ডাক্তারবাবু”।

চিত্রনাট্য এইরকম, ডাক্তার প্রবীর সান্যাল একদিন সকালে হাসপাতালে যাওয়ার রাস্তায় তাঁর কাছে একটি ফোন আসে। যার জন্য তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। আবার সেই ফোন রাখতে না রাখতেই দ্বিতীয় ফোন। এবার হাসপাতাল থেকে। এক রোগীর মরণাপন্ন অবস্থা।

দ্রুত গাড়ি চালিয়ে হাসপাতালে ঢুকে সামান্য দেরিতে অপারেশন শুরু করলেন ডাক্তারবাবু। দেরির জন্য রোগীর সঙ্গে আসা আত্মীয়রা তাঁকে অকথ্য ভাষায় অনেক কিছু বললেন। হাসপাতাল চত্বরে তৈরি হল উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

এদিকে, অবিচল ডাক্তারের হাত কাঁপল না। অপারেশন শেষ হল নির্বিঘ্নে। নতুন জীবন পেলেন রোগী। অপারেশন শুরুর আগে তাঁর কাছে প্রথম ফোনটি এসেছিল থানা থেকে। প্রবীর সান্যালের ডাক্তারি পাঠরত একমাত্র ছেলে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এই খবর জেনেও নিজের কর্তব্যে অটল ছিলেন ডাক্তার সান্যাল।

এই শর্ট ফিল্ম  ইতিমধ্যেই দেশ-বিদেশের 6 টি আন্তর্জাতিক চলচিত্র ফেস্টিভালে নির্বাচিত হয়েছে । মনোনীত হয়েছে বেশ কয়েকটি বিভাগেও।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...