Friday, April 3, 2026

১ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ভাবনা অসম সরকারের

Date:

Share post:

লকডাউন এবং ভাইরাস সংক্রমণের জেরে দেশজুড়ে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। এই আবহে স্কুল-কলেজ পুনরায় চালু করার পদক্ষেপের বিষয়ে চিন্তাভাবনা করছে অসম সরকার।

১ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান চালু করা যায় কি না তা নিয়ে প্রাথমিক পর্যালোচনা শুরু হয়েছে। শনিবার এ কথা জানান রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন কোভিড-১৯ পরিস্থিতি এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক এবং শিক্ষা কর্মীদের নমুনা পরীক্ষা করাতে হবে।আগামী ২৩-৩০ অগাস্ট নিজেদের নমুনা পরীক্ষা করতে হবে তাঁদের। অন্যদিকে কেন্দ্রের অনুমতির পাশাপাশি এ ব্যাপারে সাধারণ মানুষ এবং শিক্ষাবিদদের পরামর্শ চেয়ে দু’টি ওয়েবসাইট খোলা হয়েছে। আগামী ২০ আগস্ট পর্যন্ত স্কুল খোলা সংক্রান্ত পরামর্শ জানানো যাবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে।

কেন্দ্রীয় সরকার অনুমতি দিলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ক্লাস নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। নবম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সপ্তাহে দু’দিন এবং দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সপ্তাহে চার দিন ক্লাস নেওয়া হতে পারে। একটি বিভাগে সর্বাধিক ১৫ জন পড়ুয়া থাকবে।শিক্ষামন্ত্রী জানিয়েছেন, নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ক্লাস ১ সেপ্টেম্বর থেকে চালু হবে না।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...