Tuesday, June 23, 2026

পাঞ্জাবে বিষমদ কাণ্ডে মৃত বেড়ে ৮৬! আবগারি দফতরের ৭ অফিসার, ৬ পুলিশকর্মী সাসপেন্ডেড

Date:

Share post:

বিষমদ কাণ্ডে মৃত্যু-মিছিল বেড়ে চলেছে পাঞ্জাবে। বিষমদ পান করে এখনও পর্যন্ত পাঞ্জাবের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে হল ৮৬জন। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন প্রায় ১০০ জন । ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। এই ঘটনায় চাপে পড়ে ইতিমধ্যেই পাঞ্জাব সরকার আবগারি দফতরের সাতজন অফিসার এবং ছয়জন পুলিশকর্মীকে সাসপেন্ড করেছে। গ্রেফতার করা হয়েছে ২৫জনকে।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় অমৃতসরের কাছে মুচ্ছল গ্রামে প্রথম বিষ মদে মৃত্যুর খবর মেলে। শনিবার রাতের মধ্যে সেই সংখ্যা বেড়ে ৪৮জন হয়ে যায়। রবিবার সকাল পর্যন্ত শুধু তরন তারন জেলা থেকেই ৬৩জনের মৃত্যুর খবর এসেছে। ১২জন মারা গিয়েছেন অমৃতসরে এবং গুরুদাসপুরের বাটালায় মৃত্যু হয়েছে ১১জনের।

শনিবারের মধ্যে ১০০টি জায়গায় অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন ধাবা এবং ফুটপাথের ধারের খাবারের দোকান থেকে মদ তৈরির কাঁচা মাল লাহান বাজেয়াপ্ত করেছে প্রচুর পরিমাণে। পাঞ্জাব পুলিশের ডিজি দিনকর গুপ্তা জানালেন রাজপুরা, পাতিয়ালা এবং শম্ভু সীমানাতেই মূলত অভিযান চালানো হয়েছিল।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধী শিরোমণি অকালি দল বা এসএডি এই ঘটনায় কংগ্রেসশাসিত পাঞ্জাব সরকারের বিরুদ্ধে রাজ্যে অবৈধ মদের ব্যবসা চালানোর অভিযোগ তুলেছে। এসএডি নেতা সুখবীর সিং বাদল অবিলম্বে মুখ্যমন্ত্রী তথা ক্যাপ্টেন অমরিন্দর সিং–এর পদত্যাগের দাবি তোলেন শনিবার।

ঘটনায় মুখ্যমন্ত্রী বিচারবিভাগীয় পর্যায়ের তদন্তের নির্দেশ দিলেও সুখবীর হাই কোর্টের বিচারপতিকে স্বাধীনভাবে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। এই ঘটনাকে ‘‌সুপরিকল্পিত নির্মম হত্যা’‌ বলে অভিযোগ করে সুখবীর বলেছেন, কংগ্রেস নেতারা টাকা নিয়ে রাজ্যে অবৈধভাবে বিষ মদের কারবারের প্রসার ঘটিয়েছিলেন। তার ফলেই এই অবস্থা।

এদিকে অমরিন্দরের পাল্টা অভিযোগ, বিরোধীরা এই দুর্ঘটনাকে নিয়ে রাজনীতি করছে।  পাশাপাশি মুখ্যমন্ত্রী এই ঘটনা নিয়ে রাজনীতি না করার পরামর্শ দিয়েছেন। এবং এই প্রসঙ্গ টেনে তিনি মনে করিয়ে দিয়েছেন অতীতে অকালি দল ও বিজেপির সময় এমন বিষমদ কাণ্ড ঘটেছে। মুখ্যমন্ত্রী পাল্টা অভিযোগ এনেছেন, আগে বাটালার ঘটনায় অনেকের মৃত্যু হলেও এখনও প্রধান অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়নি।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...