Wednesday, May 20, 2026

আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলুড় মঠ

Date:

Share post:

সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে আজ থেকে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বেলুড় মঠ। শনিবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। রবিবার থেকেই মঠ বন্ধ অনির্দিষ্টকালের জন্য। এই সময়ে কোনও দর্শনার্থী মঠে প্রবেশ করতে পারবেন না।

গত ২৫ মার্চ থেকে টানা ৮২ দিন লকডাউনে বন্ধ থাকার পর গত ১৫ জুনে খুলেছিল বেলুড় মঠ। সমস্ত নিয়মবিধি মেনে মঠের ভেতরে প্রবেশ করতে পারছিলেন ভক্ত ও দর্শনার্থীরা। তবে ১৮ দিন পরে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে প্রধান গেট। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ জানান, একাধিক কারণে ২ অগস্ট থেকে পুনরায় না জানানো অবধি মঠ বন্ধ রাখা হবে। মঠের সন্ন্যাসী, কর্মী সহ দর্শনার্থীদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই অনির্দিষ্টকালের জন্য মঠ বন্ধ রাখার এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

Related articles

নাম বদলে লক্ষ্মীর ভাণ্ডারের ‘নকল’ বিজেপির! অন্নপূর্ণা যোজনায় টাকার সাথে বাড়ল শর্তও

ভোটের আগে যে প্রকল্পকে ‘ভিক্ষা’ বা ‘দান-খয়রাতি’ বলে তীব্র কটাক্ষ করেছিল বিজেপি, ক্ষমতায় আসার পর কার্যত সেই মডেলকেই...

দিল্লি যাচ্ছেন শুভেন্দু: মন্ত্রিসভা থেকে সিএএ দ্রুত চালু নিয়ে আলোচনা!

বাংলায় প্রথমবার বিজেপির শাসন প্রতিষ্ঠা হওয়ার পরে ১১ দিনে একের পর এক বড় ঘোষণা করেছে নবগঠিত মন্ত্রিসভা। রাজ্যের...

৯১ লক্ষ মহিলা কীভাবে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার: স্পষ্ট করে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

অবৈধ নাগরিক হলে কোনওভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়া যাবে না। ফের একবার স্পষ্ট করে দিলেন রাজ্যের নারী ও...

বিকেলে ‘শান্তিনিকেতন’-এ পুরসভার নোটিশ, উধাও কিছুক্ষণ পরেই

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির বৈধ নথি চেয়ে আগেই নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। বুধবার বিকেলে ১৮৮/এ হরিশ মুখার্জি...