Saturday, June 27, 2026

সপ্তাহশেষে রেকর্ড উত্থান সোনার দামে, সোমবার শুরু গোল্ড বন্ড পঞ্চম দফার বুকিং

Date:

Share post:

সপ্তাহ শেষে দামে রেকর্ড করল সোনা। সোনার দামে সর্বোচ্চ ৪.৬% উত্থানের জেরে সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ২,৫০০ টাকা বেড়েছে এই সপ্তাহে।
এমসিএক্স সূচকে ১.২% বৃদ্ধির ফলে শুক্রবার প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৩,৪২৫ টাকা। এই সপ্তাহে সর্বোচ্চ দাম গিয়েছে সোনার। প্রতি ১০ গ্রামে ৫৩,৭০০ টাকা।

অতিমারির জেরে বিশ্ব অর্থনীতিতে দেখা দিয়েছে মন্দা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলতি বছরে এখনও পর্যন্ত ৩৫% বেড়েছে সোনার দর। পাশাপাশি, ডলার দাম বেশ দুর্বল থাকায় এবং বিশ্বব্যাপী সুদের হার তলানিতে পড়ে যাওয়ার কারণে সোনার বাজার চাঙ্গা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সপ্তাহের গোড়ায় মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করতে সব রকম চেষ্টার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকার ফেডেরাল রিজার্ভ। তারই প্রভাবে স্পট গোল্ড সূচকে শুক্রবার নতুন রেকর্ড তৈরি করে সোনার দাম প্রতি আউন্সে দাঁড়ায় ১,৯৮৩.৩৬ ডলার।
অন্য দিকে, সোমবার সপ্তাহের শুরুর দিনে বন্ডের পঞ্চম দফা বাজারে ছাড়তে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। যার ফলে বাজারচলতি প্রতি গ্রাম সোনার হিসেবে নির্ধারিত হবে ইস্যুপ্রতি বন্ডের দাম।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...