Tuesday, June 9, 2026

বিষ খাইয়ে গলায় ফাঁস দেওয়া হয় সুশান্তকে! প্রশ্ন সুব্রহ্মণ‍্যম স্বামীর

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একের পর এক রহস্য দানা বাঁধছে। সুশান্ত মৃত্যুর পর তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। অভিনেতার বাবার এফআইআর-এর পর তৎপর হয়েছে বিহার পুলিশ। এরই মধ্যে সুশান্ত মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ‍্যম স্বামী। তাঁর বক্তব্য, সুশান্তকে খুন করার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়নি তো?

টুইটে সুব্রহ্মণ‍্যম স্বামী লিখেছেন, “কুপার হাসপাতালের চিকিৎসকরা ফরেন্সিক থেকে সুশান্তের ভিসেরা রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন। তা এখনও দেওয়া হয়নি কেন? তাহলে কি প্রথমে বিষ খাওয়ানোর পর সুশান্তকে ফাঁস দিয়ে ঝোলানো হয়?”

যদিও এই প্রথম নয়। সুশান্তের মৃত্যুর পর একাধিকবার মুখ খুলেছেন বিজেপি নেতা। এর আগে তিনি প্রশ্ন করেন, “সুশান্ত সিং রাজপুত মামলায় মুম্বই পুলিস এফআইআর দায়ের করেনি কেন? ময়না তদন্তের রিপোর্টই চূড়ান্ত বলা হয়েছে কেন?” এর কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন, “তাঁকে বিষ দেওয়া হয়েছিল কিনা তা জানতে চিকিৎসকরা ফরেন্সিক থেকে সুশান্তের ভিসেরা রিপোর্ট পাওয়ার অপেক্ষা করছেন।তাঁর নখের নমুনাও পাঠানো হয়েছে।”

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...