Monday, April 6, 2026

কাশ্মীরে ফের পাক গোলাবর্ষণ, শহিদ এক ভারতীয় জওয়ান

Date:

Share post:

ফের পাকিস্তান বাহিনীর গুলিতে শহিদ হলেন ভারতীয় এক জওয়ান। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এদিন সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের ফরওয়ার্ড চৌকি লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করে পাক বাহিনী।

পাকিস্তানের গুলিতে গুরুতর জখম হন সিপাহি রোহিন কুমার। পরে তাঁর মৃত্যু হয়।

সেনা সূত্রে খবর, হিমাচলপ্রদেশের হামিরপুর জেলার বাসিন্দা রোহিন কুমার ছিলেন সাহসী এবং অনুগত একজন সৈনিক। ২৫ বছরের রোহিনের নভেম্বরে বিয়ের কথা ছিল। ২০১৬ সালে চতুর্দশ পাঞ্জাব রেজিমেন্টে যোগ দিয়েছিলেন রোহিন। তাঁর বাবা অমৃতসরে একটি মিষ্টির দোকানে কাজ করেন। রোহিনকে পূর্ণ সম্মানে দাহ করা হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

এই বিষয়ে সেনার লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনান্দ বলেন, “পাকিস্তান সেনা বিনা প্ররোচনায় গুলি চালায়। নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালায় পাকিস্তানি সেনা। আমাদের সেনা এই হামলার যোগ্য জবাব দিয়েছে। তবে দুর্ভাগ্যবশত এ হামলায় শহিদ হয়েছেন এক ভারতীয় জওয়ান।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...