Sunday, June 21, 2026

বেসরকারি সংস্থা চালিত ট্রেনের ভাড়া ঠিক করবে রেলমন্ত্রকই

Date:

Share post:

প্রতিবছর যাত্রী ভাড়া বাবদ রেলকে প্রায় ৩০ হাজার কোটি টাকা লোকসানের মুখ দেখতে হয়। যা বন্ধ করতে বেসরকারিকরণের পথে হাঁটতে চলেছে রেল মন্ত্রক। প্রাথমিক ভাবে ৫০টি রুটকে চিহ্নিত করা হয়েছে। এই রুটগুলির ট্রেন বেসরকারি সংস্থা চালাবে। এই তালিকায় আছে—
হাওড়া-দিল্লি, হাওড়া-মুম্বই, হাওড়া-চেন্নাই, দিল্লি-মুম্বই, দিল্লি-চেন্নাইয়ের মতো দূরপাল্লার রুট। একাধিক স্বল্প দৈর্ঘ্যের ইন্টার সিটি রুটও রয়েছে তালিকায়। বেসরকারি হাতে তুলে দেওয়ার কথা ভাবা হয়েছে কলকাতা ও মুম্বইয়ের লোকাল ট্রেন পরিষেবার একাংশকেও। বেসরকারি সংস্থার মাধ্যমে চালানো ট্রেনের ভাড়া ওই রুটের অন্য ট্রেনের চেয়ে বেশি হবে, তাতে সন্দেহ নেই।
এমনকি, বেসরকারি সংস্থা যে সব যাত্রীবাহী ট্রেনগুলি চালাবে তার ভাড়ার কোনও উচ্চতর সীমা নির্ধারণ করা হবে না। পাশাপাশি অপারেটরদেরও কর্তৃপক্ষের কোনও অনুমোদন নেওয়ার প্রয়োজন হবে না বলে জানিয়েছে রেলওয়ে মন্ত্রক।
শুক্রবার রেল মন্ত্রক জানিয়েছে, এই বেসরকারি ট্রেনগুলির ভাড়া বাজার চালিত হবে ও কোনও অনুমোদনের কথা ভাবা হচ্ছে না। সূত্র অনুযায়ী, এই আইন কার্যকর করার জন্য রেলওয়ে মন্ত্রীসভার অনুমোদন ও সংসদের অনুমোদনের প্রয়োজন হতে পারে। কেন্দ্র সরকার বা রেলওয়ে মন্ত্রকই ট্রেনের ভাড়া নির্ধারণ করতে পারে।
পাশাপাশি আধিকারিকরা জানিয়েছেন, বিভিন্ন ব্যয়বহুল রোলিং স্টকের কারণে ট্রেনের ভাড়া বেশি হতে পারে। বেসরকারি সংস্থাগুলি ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বিক্রি করবে, এবং সেখান থেকে রেল যাত্রীরা টিকিট বুকিং করতে পারবেন। রেলওয়ে বেসরকারিকরণের জন্য খসড়া ও স্পেসিফিকেশন শীঘ্রই জারি করা হবে বলে জানানো হয়েছে ।

Related articles

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...