Saturday, June 27, 2026

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন উত্তরপ্রদেশের মন্ত্রী কমল রানি বরুণ

Date:

Share post:

প্রয়াত উত্তরপ্রদেশের মন্ত্রী কমল রানি বরুণ। তাঁর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ ছিল। আজ সকাল ৯:৩০ নাগাদ লখনৌয়ের সঞ্জয় গান্ধী পোস্টগ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬২ বছর। সূত্রের খবর, টানা কয়েকদিন ধরেই তিনি ভেন্টিলেশনে ছিলেন এবং শ্বাসকষ্টে ভুগছিলেন।

কমল রানি বরুণ যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকারে কারিগরি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পরে ১৮ জুলাই থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোকবার্তায় বলেছেন, “কমলা রানি বরুণের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। তিনি কোভিড পজিটিভ ছিলেন। তিনি একজন জনপ্রিয় জননেত্রী এবং সমাজকর্মীও ছিলেন।” আদিত্যনাথ তাঁর নির্ধারিত অযোধ্যা রাম মন্দির সফর বাতিল করেছেন কমল রানি বরুণের শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...