Saturday, April 11, 2026

৫ তারিখ লকডাউন তুলুন নইলে ভুগতে হবে, হুমকি দিলীপের

Date:

Share post:

রাম মন্দিরের ভূমিপুজোর দিন লকডাউন করা যাবে না রাজ্যে। কার্যত হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, ৫ অগাস্ট করলে রাজ্য সরকারকে ফল ভুগতে হবে। ভাইরাসের সংক্রমণ রুখতে সপ্তাহে দুদিন লকডাউন করছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী ৫ অগাস্ট আবারও বাংলায় সম্পূর্ণ লকডাউন। সেদিনই রাম মন্দিরের ভূমিপুজো।

বিজেপি রাজ্য সভাপতির মতে, ৫ অগাস্ট দেশের মানুষের কাছে গর্বের দিন। তাই ওইদিন লকডাউন তুলে নেওয়ার পক্ষে সওয়াল করেছেন তিনি। তাঁর কথায়, “এখনো অনেক সময় রয়েছে। ৫ অগাস্টের পরিবর্তে আগে বা পরে লকডাউন করা হোক। কারণ দেশের ঐতিহাসিক দিন। রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা হবে। প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন। বাংলার মানুষ ইতিহাসের সাক্ষী থাকতে পারবে না এটা অত্যন্ত দুঃখের। ওইদিন লকডাউন করলে সরকারকে ফল ভুগতে হবে।”

প্রসঙ্গত, নবান্ন জানিয়েছে চলতি মাসে ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১ অগাস্ট সম্পূর্ণ লকডাউন হবে। ঈদ, রাখি, গণেশ চতুর্থীর মতো অনুষ্ঠানের জন্য একাধিক বার দিন বদল হয়েছে। তাহলে রাম মন্দিরের ভূমিপুজোর দিন কেন লকডাউন হবে সে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। যদিও দিলীপ ঘোষের এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া রাজ্য সরকার দেয়নি।

Related articles

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সতর্ক অস্কার, রক্ষণে শুরু থেকেই আনোয়ার-কেভিন!

লিগ টেবিলের শীর্ষস্থানকেই টার্গেট করে শনিবার দল সাজাতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো(Oscar Bruzon)। সকালে অনুশীলনে দেখা যায়...

বিজেপি দিল্লি থেকে গেলে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব: তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের পরে এই বিজেপি দিল্লি থেকেও যাবে। আমরা ক্ষমতায় এসে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব। শনিবার, ঝাড়গ্রামের (Jhargram) জামদা...

বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে ‘বিরাট’ উপহার ভবিষ্যতের মহাতারকাকে

একজন নিজেকে ক্রিকেটের 'রাজা' হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে...

প্রকাশ্যে গুলি করে খুন আইনজীবীকে: ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে নতুন নজির

বাংলাকে বদনাম করার জন্য বাংলায় এসে আইন শৃঙ্খলা নিয়ে অপপ্রচার করার চেষ্টা চালায় বিজেপির নেতারা। আদতে তারা যে...