Saturday, April 4, 2026

আমেদাবাদের কোভিড মোকাবিলা হোক মডেল, বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Date:

Share post:

দু’মাস আগেও গুজরাতের কোভিড পরিস্থিতি লাগামছাড়া ছিল। হটস্পট আমেদাবাদে সংক্রমণ ও মৃত্যুসংখ্যা উদ্বেগ বাড়িয়েছিল প্রশাসনের। সংক্রমণ ও মৃত্যুর নিরিখে দেশের প্রথম তিন রাজ্যের মধ্যে জায়গা করে নেওয়া গুজরাত হয়ে উঠেছিল রাজনৈতিক বিরোধীদেরও হাতিয়ার। বলা হচ্ছিল, নিজেদের রাজ্যেই কোভিড নিয়ন্ত্রণে ব্যর্থ নরেন্দ্র মোদি, অমিত শাহ। কিন্তু দুমাস পরেই বদলে গিয়েছে পরিস্থিতি। এতটাই, যে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (হু) গুজরাত মডেলের প্রশংসায় পঞ্চমুখ। কঠোর লকডাউন, নিরন্তর প্রশাসনিক নজরদারি ও টেস্টিং এর সুফল ফলতে শুরু করেছে। যে আমেদাবাদে সংক্রমণের হার গোটা দেশে মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল সেখানে কোভিড মোকাবিলার দৃষ্টান্ত তুলে ধরতে চাইছে হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা শনিবার জানিয়েছে, গোটা ভারতে এবং ভারতের বাইরেও কোভিড চিকিৎসা ও নিয়ন্ত্রণে কেস-স্টাডি হিসাবে আমেদাবাদকে সামনে রেখে এগনো উচিত। প্রসঙ্গত, গুজরাতের বাকি শহরগুলিতে সর্বত্রই কোভিড পরীক্ষার হার বাড়ানো হয়েছে। জুলাইতেই সংখ্যাটা প্রায় ৩ লক্ষ ৯২ হাজার। রাজ্য সরকারের বক্তব্য, গুজরাতে এখন সুস্থতার হার ৭৩.৯ শতাংশ, যা অন্য রাজ্যের তুলনায় সবচেয়ে বেশি।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...