Thursday, April 9, 2026

সুশান্তের মৃত্যুতে রিয়ার নাম করে বাঙালি মেয়েদের অপমান, জবাব দিলেন স্বস্তিকা

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় রিয়া চক্রবর্তীর নাম করে বাঙালি মেয়েদের অশ্লীল আক্রমণ করা হচ্ছে নেটিজেনদের একাংশের তরফে। এখানে বলা হয়েছে, মাছ, মাংস খেয়ে বাঙালি মেয়েরা অর্থবান ছেলেদের প্রেমের জালে ফাঁসিয়ে তাঁদের কাছ থেকে অর্থ আদায় করে। নেট জনতার একাংশের আক্রমণের জবাব দেন অভিনেত্রী, সাংসদ নুসরত জাহান। এবার বাঙালি মেয়েদের আক্রমণের পালটা জবাব দিতে আসরে নামলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে পালটা মুখ খুললেন স্বস্তিকা। তিনি লেখেন,” বাঙালি মেয়েরা মাছ ধরে, তাদের কাটা ছড়িয়ে ক্রমাগত হজম করে নেয়।” এইভাবে কড়া জবাব দিলেন তিনি।


প্রসঙ্গত , সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে কখনও কালো জাদু করার অভিযোগ আবার কখনও সুশান্তের অ্যাকাউন্ট থেকে অযাচিতভাবে ১৫ কোটি সরিয়ে ফেলার অভিযোগ আবার কখনও সুশান্তকে তাঁর পরিবার থেকে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠছে।
সুশান্তের মৃত্যু নিয়ে সম্প্রতি মুখ খোলেন রিয়া চক্রবর্তী। তবে তদন্তের গতি প্রকৃতি নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...