Friday, March 20, 2026

৭ দিন কোয়ারেন্টাইনের খরচ বহন করবে সরকার, বিদেশ ফেরত যাত্রীদের জন্য নয়া নির্দেশিকা

Date:

Share post:

ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর সেই কারণেই বিদেশ থেকে আগত যাত্রীদের জন্য রবিবার নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক।

নয়া নির্দেশিকা বলা হয়েছে :

▪️যেসব যাত্রীরা বিদেশ থেকে দেশে ফিরবেন তাঁদের সাতদিন বাধ্যতামূলক ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে। কোয়ারেন্টাইনের সমস্ত খরচ বহন করবে সরকার।

▪️পরবর্তীতে ৭ দিন হোম আইসোলেশনে থাকতে হবে।

▪️তবে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্র যেমন প্রেগনেন্সি, পারিবারিক কারোর মৃত্যু, জরুরিকালীন অবস্থা কিংবা দশ বছরের নীচে কোনও বাচ্চা রয়েছে এমন পরিবারের জন্য রয়েছে ছাড়। তাঁদের বাধ্যতামূলক ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে থাকতে না হলেও ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

▪️৮ অগাস্ট থেকে এই নয়া নির্দেশিকা লাগু হবে।

▪️ তবে এই সমস্ত বিষয় গুলির ওপর ছাড় পেতে গেলে বোর্ডিংয়ের ৭২ ঘন্টা আগে অনলাইন পোর্টালে বিশদে নিজের সমস্যা জানাতে হবে সরকারকে। এরপর বাকি সিদ্ধান্ত নেবে সরকার।

▪️ এই সমস্ত ছাড় পেতে গেলে একটি বিষয় বাধ্যতামূলক, তা হল যাত্রীকে অবশ্যই করোনা পরীক্ষায় নেগেটিভ হতে হবে। আর তা যাত্রার ৯৬ ঘন্টা আগে করতে হবে, তার আগে কিংবা পরে নয়।

Related articles

অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে ধোঁয়াশা! দফায় দফায় বৈঠকেও কাটল না অনিশ্চয়তা

আগামী মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal assembly election)। সব রাজনৈতিক দল প্রচারে নেমে পড়েছে। অথচ এখনও পর্যন্ত...

আরজি কর হাসপাতালের লিফটে আটকে অস্বাভাবিক মৃত্যু, ঘটনাস্থলে টালা থানার পুলিশ

শুক্রবার সকালে কলকাতার আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চাঞ্চল্য। হাসপাতালের ট্রমা কেয়ারের লিফটে এক...

টিকিট মেলেনি কোথাও, ভোটযুদ্ধে নতুন দল ঘোষণা ‘ধান্দাবাজ’ রাজন্যার! 

তৃণমূল থেকে আগেই বহিষ্কার করা হয়েছিল, বিজেপির (BJP) টিকিটে বিধানসভা ভোটে লড়ার স্বপ্নের সলিল সমাধি হতেই নতুন দল...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা ক্ষেত্রে নতুন ইঙ্গিত দিচ্ছে। কারও কর্মজীবনে উন্নতির সম্ভাবনা, কারও অর্থভাগ্য উজ্জ্বল, আবার...