Sunday, March 1, 2026

ভূমিপুজোর জন্য জোরকদমে তৈরি হচ্ছে ১ লক্ষ ১১ হাজার লাড্ডু, কিন্তু কীভাবে?

Date:

Share post:

ভূমিপুজোর দিন রামের উদ্দেশে ১ লক্ষ ১১ হাজার লাড্ডু উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তারপর ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে সেই লাড্ডু। জানা গিয়েছে, দেবরাহ হংস বাবা সংস্থান ইতিমধ্যে লাড্ডু তৈরির কাজ শুরু করে দিয়েছে। অযোধ্যার মনি রাম দাস ছাউনিতে জোরকদমে চলছে সেই লাড্ডু তৈরির কাজ। এক পন্ডিত জানিয়েছেন, ভূমিপুজো উপলক্ষ্যে তৈরি হচ্ছে ১ লক্ষ ১১ হাজার লাড্ডু। ১১১টি থালায় তা সাজিয়ে দেওয়া হবে। রামের উদ্দেশে তা উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। তারপর সেগুলি বিলি করা হবে ওইদিন আসা ভক্তদের মধ্যে। শুধু তাই নয়, ওই লাড্ডু পাঠানো হবে দেশের সবকটি বড় মন্দিরে।
মণি রাম দাস ছাউনির এক প্রস্তুতকারক লিটন দাস বলেন, গত কয়েকদিন ধরে ওই লাড্ডুগুলি বানানো হচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে লাড্ডু তাও জানিয়েছেন তিনি ।প্রথমে বেসন ও বেকিং পাউডার একসঙ্গে জলে মিশিয়ে ব্যাটার তৈরি করে ঘন্টা খানেক রেখে দেওয়া হচ্ছে । এরপর একটি পাত্রে তেল গরম করে ব্যাটার দিয়ে ঝাঁঝরির সাহায্যে বুন্দিয়ার মতো করে ভেজে নেওয়া হচ্ছে । এরপর সমস্ত ব্যাটার দিয়ে বুন্দিয়া তৈরি করে নিয়ে এরসঙ্গে সমস্ত ড্রাই ফ্রুট কুঁচি মিশিয়ে নেওয়া হচ্ছে । চিনি দিয়ে ঘন সিরাপ তৈরি করে সেই সিরার মধ্যে বুন্দিয়াগুলি দিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে । এরপর হালকা গরম থাকা অবস্থায় হাতে ঘি মাখিয়ে লাড্ডুর আকারে গড়ে নেওয়া হচ্ছে।এভাবেই তৈরি ভগবান রামচন্দ্রের প্রিয় লাড্ডু।
আর তা বিতরণের জন্য তৈরি করা হচ্ছে ব্যাগ। ওই ব্যাগে লাড্ডু ছাড়াও থাকবে অযোধ্যা এবং রাম মন্দির সম্পর্কিত বই ও একটি শাল। লাড্ডু দেওয়ার জন্য আলাদা ভাবে ১১ হাজার স্টিলের টিফিনবক্সও কেনা হয়েছে।  প্রধানমন্ত্রীর পুজোর পর ওই ব্যাগগুলি অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের হাতে তুলে দেওয়া হবে।

spot_img

Related articles

মার্চের প্রথম দিনে দেশজুড়ে বাড়লো গ্যাসের দাম! 

বছরের তৃতীয় মাসের পয়লা তারিখে বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম (commercial gas cylinder price)। রবিবার থেকেই বর্ধিত দাম কার্যকর...

দেশজুড়ে অনুরাগীদের বিয়ের মিষ্টি পাঠাচ্ছেন বিজয়- রশ্মিকা, তালিকায় নেই বাংলার নাম!

দক্ষিণ ভারতীয় রীতি মেনে উদয়পুরে আরাবল্লী পর্বতের উপর বিলাসবহুল রিসোর্টে বিয়ে করেছেন বিজয় দেবেরকোণ্ডা ও রশ্মিকা মন্ধানা (Vijay...

আজ রাজ্যজুড়ে গ্রুপ সি নিয়োগ পরীক্ষা, জুতো- বুট পরতে পারবেন না পরীক্ষার্থীরা 

২৯৮৯টি শূন্য পদের জন্য রবিবার রাজ্যজুড়ে গ্রুপ সি পরীক্ষা (Group C Exam) নেওয়া হবে। ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের...

‘পঞ্চায়েত’-এর গল্পকেও হার মানায় বাস্তব, এমবিএ ডিগ্রি ফেলে গ্রামের ধুলোয় ‘শেরনী’

অনুষ্ঠান শুরুর আগে যখন স্পিকারে বেজে উঠল আমাজন প্রাইমের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর সেই চেনা সুর, তখন সভাগৃহে...