Sunday, April 12, 2026

ফের সেবামূলক কাজে নজর কাড়লেন সোনু সুদ, তিন অনাথ শিশুকে নিলেন ‘দত্তক’

Date:

Share post:

করোনাকালে একের পর এক ভালো কাজ করে চলেছেন অভিনেতা সোনু সুদ। কখনও গরিব দুঃস্থকে সাহায্য করা তো কখনও আবার পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনা। সম্প্রতি আরও একটি সেবামূলক কাজে নজর কেড়েছেন অভিনেতা। এবার তেলেঙ্গানার তিন অনাথ শিশুকে দত্তক নিলেন সোনু।

ওই তিন অনাথ শিশুর দুর্দশার কথা অভিনেতাকে টুইট করে জানিয়েছিলেন রাজেশ করানাম নামের এক ব্যক্তি। তিনি লিখেছিলেন, “তেলেঙ্গানার ইয়াদারি ভুবনগিরি জেলার তিন শিশু তাদের বাবা-মাকে হারিয়েছে। ওদের মধ্যে যে বড় সে কোনওক্রমে অন্যদের দেখভাল করছে। ওরা অনাথ হয়ে গিয়েছে। আপনি ওদের সাহায্য করুন। অনুগ্রহ করে ওদের পাশে দাঁড়ান।“

রাজেশ একটি ভিডিও শেয়ার করেছেন ওই তিন শিশুর। ভিডিও থেকে জানা গিয়েছে, ওই তিন শিশুর বাবা এক বছর আগে মারা গিয়েছেন। কয়েকদিন আগে তাদের মা-ও মারা যান। ভিডিওটিতে দেখা যাচ্ছে, তিনজনের মধ্যে যে সবচেয়ে বড় সে সোনু্র কাছে সাহায্যের আর্জি জানিয়েছিল। আটমাকুরের নয় বছরের শিশু মনোহর ওই ভিডিওতে বলছে, অভাবগ্রস্তদের সাহায্যে সোনু সুদ আঙ্কলের এগিয়ে আসার বহু ভিডিও দেখেছি আমি। এমন কোনও আঙ্কল কি আমাদের উদ্ধারে এগিয়ে আসতে পারেন না। আমি চিকিৎসক হয়ে দরিদ্রদের সেবা করতে চাই।”

সোনু এই ভিডিওটি দেখার পরেই ওই শিশুদের নিজের কাছে টেনে নেওয়ার কথা জানান। নিজেই ট্যুইট করে ওই ভিডিও শেয়ার করে লেখেন, ‘ওরা আর অনাথ নয়। ওদের দায়িত্ব এখন থেকে আমার।’

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...