Sunday, June 14, 2026

কেন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অমিত শাহ? প্রশ্ন শশী থারুর

Date:

Share post:

ভাইরাস সংক্রমিত হয়ে চিকিৎসাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুরুগ্রামের বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। কেন দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি হলেন না অমিত শাহ সেই প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা শশী থারুর।

রবিবার টুইট করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই টুইট করে জানান, তিনি ভাইরাসে আক্রান্ত। একই সঙ্গে তিনি যাদের সংস্পর্শে এসেছেন তাঁদের আইসোলেশনে থাকার এবং নমুনা পরীক্ষা করার পরামর্শ দেন। এর পরে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী ভর্তি হয়েছেন গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে।

এই বিষয়ে শশী থারুর বক্তব্য, ” যাদের ক্ষমতা আছে তারা সরকারি প্রতিষ্ঠান ওপর আস্থা দেখালে, সাধারণ মানুষের আস্থা বাড়বে।” তবে শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও করোনা সংক্রমণ নিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ইয়েদুরাপ্পাকে ভর্তি ভর্তি করা হয়েছে বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে এবং ভোপালের চিরায়ু হাসপাতালে চিকিৎসাধীন শিবরাজ।

 

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...