Wednesday, June 24, 2026

দাদাগিরি: ফের সেটে হাজির সৌরভ

Date:

Share post:

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সেই কারণেই ‘দাদাগিরি’-র সেটে হাজির দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়। স্নেহাশিসের কোভিড হওয়ায় গাঙ্গুলি পরিবার কোয়ারান্টাইনে চলে গিয়েছিল। সাময়িক বন্ধ হয়ে যায়, দাদাগিরি সিজন ৮-এর শুটিং।

অবশ্য আরও একটা কারণ আছে, রাজারহাটে যে স্টুডিও ‘দাদাগিরি’-র শুটিং হচ্ছিল সেটা কনটেনমেন্ট জোনে পড়ে যাওয়ায় শুটিং বন্ধ রাখতে হয়। কথা হয়েছিল একটি হোটেলের ফ্লোরে শুটিং হবে। কিন্তু সেখানেও অনুমতি নিয়ে সমস্যা দেখা দেয়। এরপরে দাদা করোনা আক্রান্ত হওয়ায় সপরিবারে কোয়ারেন্টাইনে চলে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে দীর্ঘদিন শুটিং বন্ধ ছিল। কিন্তু সব বাধা কাটিয়ে ফের শনিবার থেকে শুটিংয়ে ফিরেছেন সৌরভ। শুটিং হচ্ছে রাজারহাটের পুরনো স্টুডিওতেই। ইনস্টা পোস্টে জানিয়েছেন, ‘‘মাত্র ১০ জনকে নিয়ে কাজ। মানে হচ্ছে সামাজিক দূরত্ব বিধি। সারাক্ষণ সেট স্যানিটাইজড হচ্ছে। তবে বিষয়টি মন্দ নয়।’’ পরনে গাঢ় নীল ব্লেজার, গোলাপি শার্ট। সঙ্গে মানানসই মিড নাইট ব্লু প্যান্ট। ফের ‘কুল অ্যান্ড ক্যাজুয়াল’ লুকে ‘দাদাগিরি’ দেখাতে হাজির মহারাজ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...