Wednesday, June 24, 2026

জেলের মধ্যে ভয়াবহ বিস্ফোরণে মৃত ৩, আহত ২৪

Date:

Share post:

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল জেল চত্বর। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৩জনের। গুরুতর জখম হয়েছেন ২৪ জন । সশস্ত্র দুষ্কৃতীরা এই বিস্ফোরণ ঘটায়। রবিবার হামলার ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের একটি কারাগারে।

এই বিষয়ে নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগয়ানি জানিয়েছেন, নিরাপত্তা রক্ষীদের উপর গুলি চালানোর আগে কারাগারের কাছে একটি বিস্ফোরকবাহী গাড়িতে বিস্ফোরণ ঘটায় বন্দুকধারী হামলাকারীরা।

তিনি জানিয়েছেন, হামলাকারীরা বেশিরভাগই কারাগারের কাছে একটি বাজারে লুকিয়ে ছিল। সেখান থেকেই নিরাপত্তারক্ষীদের উদ্দেশ্যে গুলি চালানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রক এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, কমপক্ষে তিন জন মারা গিয়েছেন। স্বাস্থ্য দফতরের মুখপাত্র জাহির আদিল জানিয়েছেন, এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ২৪ জন। ঘটনার পর পুলিশ ও স্পেশাল ফোর্স ওই এলাকায় মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

তালিবানেরা জানিয়েছে, তাঁদের সংগঠন এই হামলায় জড়িত না।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...