Monday, April 6, 2026

সুশান্ত : তদন্তকারী আইপিএস অফিসারকে রাতে তুলে নিয়ে কোয়ারান্টিনে পাঠালো মুম্বই পুরসভা!

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করছে বিহার পুলিশ। তদন্তে নেমে মুম্বই পুলিশের কাছ থেকে নানাভাবে অসহযোগিতা পেতে শুরু করেছে বিহার পুলিশ। এবার বিহার পুলিশকে চমকে দিয়ে তদন্তে আসা এক আইপিএস অফিসারকে জোর করে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিল মুম্বই পুলিশ। বিহার পুলিশ ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেছেন, বৃহন্মুম্বই পুরসভার আধিকারিকরা এই অন্যায়, বেআইনি এবং জঘন্য কাজ করেছেন। তদন্তে যাওয়া আইপিএস অফিসার বিনয় তেওয়ারিকে কোনও কারণ ছাড়াই কোয়ারেনটাইনে পাঠিয়েছে পুর আধিকারিকরা। তিনি পাটনা থেকে মুম্বই নামার পরেই এই কাজটি করা হয়েছে। শুধু তাই নয় গভীর রাতে তাঁকে আইপিএস মেস তুলে নিয়ে গিয়ে গোরেগাঁওতে একটি গেস্ট হাউসের ঢুকিয়ে দেওয়া হয়েছে। বিহার পুলিশের ডিজি ক্ষোভ প্রকাশ করে বলেন, আসলে কী লুকোতে চাইছে মুম্বই পুলিশ তা বোঝাই যাচ্ছে। সুশান্তর মৃত্যু যে স্বাভাবিক নয় তা বারবার প্রমাণিত হচ্ছে। বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন। বলেছেন, উদ্ধব মাফিয়াদের বাঁচানোর চেষ্টা করছেন। এর ফল ভালো হবে না। আমাদের মনে হচ্ছে সিবিআইকে দায়িত্ব দেওয়া উচিত তদন্তের। মহারাষ্ট্র বিজেপিও এই সুরে কথা বলেছে। মুম্বই পুলিশের আচরণ দেখে অন্যান্য বিরোধী দল একই সুরে সিবিআই তদন্ত চেয়েছে। সুশান্তর মৃত্যুর পিছনে যে ‘বড়’ রহস্য রয়েছে, তা পরিস্থিতি যেন বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...