Thursday, June 25, 2026

“বাঙালি বলে রিয়াকে আক্রমণ”, তীব্র প্রতিবাদ নুসরতের

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে নাম জড়িয়েছে রিয়া চক্রবর্তীর। নানা দিক থেকে অভিযোগের আঙুল উঠতে শুরু করে তাঁর প্রেমিকা রিয়ার দিকে। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন প্রয়াত অভিনেতার বাবা কে কে সিং। সুশান্তের টাকা নিজের অ্যাকাউন্টে সরিয়ে নেওয়ার পাশাপাশি তাঁর উপর মানসিক নির্যাতন, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি নানা অভিযোগে রিয়া। এইসব অভিযোগ সামনে আসার পরে সুশান্তের ফ্যান-ফলোয়ার্সদের অত্যন্ত ক্ষোভ গিয়ে পড়ে রিয়ার উপর। আর রিয়াকে আক্রমণ করতে গিয়ে কেউ কেউ সমগ্র বাঙালি সমাজের মহিলাকেই অপমান করেছেন। আর এর প্রতিবাদ জানিয়েছেন টলিউডের অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান।

একজন কটাক্ষ করে লিখেছিলেন, রিয়া বাঙালি মেয়েদের জনপ্রিয় করে তুলেছেন। তার উত্তরে নুসরাত লেখেন, “তুমি যদি হঠাৎ পৃথিবীতে অবতীর্ণ হও, তাহলে বলে রাখি বাংলা তার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য সবসময়ই বিখ্যাত গোটা বিশ্ব আমাদের সত্যজিৎ রায় এবং রবি ঠাকুরকে চেনেন। এবার তোমায় আমরা একটু ফেমাস করে দিলাম যাও।”

আরেকজন লিখেছেন-বাঙালি মেয়েরা জানে কীভাবে পুরুষদের উপর আধিপত্য বিস্তার করতে হয়। ওরা মাছ ধরে তাই উচ্চ আয়যুক্ত ছেলেদেরও ধরতে জানে। এর উত্তরে নুসরত লিখেন-“আমরা বাঙালি মেয়েরা ভাল রান্না করেও তাক লাগাতে জানি। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য একটা সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন। আপনি বোধহয় এখনো মাছ-মশলা-মিষ্টি চোখে দেখেননি না?”
বাঙালি মেয়েদেরকে আক্রমণের জবাব দিয়ে একজন লিখেছেন-“আমিও বাঙালি তবে রিয়া চক্রবর্তীকে সমর্থন করি না।” এই কথার ও জবাব দিয়েছেন নুসরত। তিনি বলেন, “কাউকে সমর্থন করে কথা বলছি না কেউ যদি দোষী হয় তাহলে আইন নিশ্চয়ই তাকে শাস্তি দেবে। ভারতীয় বিচারব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে‌। আশা রাখি খুব শিগগিরই আসল ঘটনাটা সকলের সামনে চলে আসবে। তবে একজনের জন্য সমগ্র জাতির অপমান আমি কখনোই মেনে নেব না!”এরপর তিনি একজন গর্বিত বাঙালি হিসেবে হ্যাশট্যাগ ইউজ করেন। নুসরতের এই পোস্টে এখন ভাইরাল।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...