Friday, March 20, 2026

আইপিএলের টাইটেল স্পনসর থাকছে চিনা সংস্থা ভিভো

Date:

Share post:

লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনার সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হওয়ার পর থেকে সারা দেশে চিন বিরোধী হওয়া বইতে শুরু করে। প্রাথমিকভাবে তা পৌঁছে যায় বিসিসিআইয়ের অন্দরমহলেও। আইপিএলের টাইটেল স্পনসর-সহ চিনা সংস্থাগুলির সঙ্গে বিসিসিআইয়ের একাধিক স্পনসরশিপ চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে যায়। যদিও
আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে রবিবার আলোচনা হয়, তা হল চিনা সংস্থাগুলির সঙ্গে স্পনসরশিপ চুক্তি। বৈঠকের শেষে বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়, আপাতত আইপিএলের সমস্ত স্পনসরের সঙ্গে বোর্ডের সম্পর্ক বজায় থাকছে। অর্থাৎ, আসন্ন মরশুমেও আইপিএলের টাইটেল স্পনসর থাকছে মোবাইল ফোন প্রস্তুতকারক চিনা সংস্থা ভিভো।
২০১৮ সালে পাঁচ বছরের জন্য বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয় তারা। বার্ষিক ৪৪০ কোটি টাকা হিসাবে পাঁচ বছরের জন্য মোট ২১৯৯ কোটি টাকার মূল্যে ভিভো কিনে নেয় ইন্ডিয়ান প্রিমিয়র লিগের টাইটেল স্পনসরশিপ।
এদিনের বৈঠক থেকেই প্রতি দলকে ভিসার প্রক্রিয়া শুরুর কথা বলা হয়েছে। লকডাউনের জেরে বন্ধ আন্তর্জাতিক উড়ান। তাই দেশি-বিদেশি সব ক্রিকেটারদের থাকছে চাটার্ড উড়ানের ব্যবস্থা। ২৪০ পাতার সুরক্ষা বিধি চূড়ান্ত করতে দায়িত্ব দেওয়া হচ্ছে এক বেসরকারি সংস্থাকে।

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা ক্ষেত্রে নতুন ইঙ্গিত দিচ্ছে। কারও কর্মজীবনে উন্নতির সম্ভাবনা, কারও অর্থভাগ্য উজ্জ্বল, আবার...

সপ্তাহে দু’বার! অটোর এলপিজি গ্যাসে ৮ টাকা বৃদ্ধি, বাড়তে পারে ভাড়াও 

শহরে যাতায়াতের খরচ বাড়ার আশঙ্কা আরও জোরালো হল অটোর জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসের দামে ফের বড়সড় বৃদ্ধিতে। মাত্র...

‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম তালিকা কি শুক্রবার? বৈঠকেও কাটল না অনিশ্চিয়তা! 

রাজ্যে ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা কি শুক্রবারই প্রকাশিত হবে? বৃহস্পতিবার দিনভর একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হলেও সেই প্রশ্নে...

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...