Saturday, April 18, 2026

৬২ দিন আন্তর্জাতিক স্পেস স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ‘সেফ ল্যান্ডিং’ দুই মহাকাশচারীর

Date:

Share post:

পৃথিবীকে ১০২৪ বার চক্কর কেটে ফিরলেন নাসার দুই নভশ্চর। ড্রাগন-ক্যাপসুল থেকে নিরাপদে ঝাঁপ দিলেন সমুদ্রে। রকেট একটার পর একটা খোলস ছেড়েছে, তার পেট থেকে বেরিয়ে এসেছে ক্যাপসুল আর সেই ক্যাপসুল থেকে প্যারাসুটে চেপে সোজা সমুদ্রের বুকে ঝাঁপ দিয়েছেন দুই নভশ্চর।

 

ফ্লোরিডার উপকূলের মেক্সিকো উপসাগরে প্যারাশ্যুট নিয়ে সেফ ল্যান্ডিংই করে তাঁরা এদিন ৷ এই ঘটনায় ট্যুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ৷

আমেরিকার দুই মহাকাশচারি ৷ তাঁদের ফেরার দৃশ্য লাইভ দেখানোর ব্যবস্থা করা হয়েছিল ৷ শেষপর্যন্ত ফ্লোরিডার উপকূলের মেক্সিকো উপসাগরে প্যারাশ্যুট নিয়ে সেফ ল্যান্ডিংই করে তাঁরা এদিন ৷ আন্তর্জাতিক স্পেস স্টেশনের সফর শেষে দুই মহাকাশচারী ডগ হার্লে এবং বব বেহনকেন SpaceX Dragon Capsule-এ করে ফেরেন ৷

তাঁদের দু’জনকে উদ্ধার করতে সমুদ্রে প্রস্তুত ছিল একটি বোট ৷ জলের মধ্যে হার্লে-বেহনকেনদের প্যারাশ্যুট পড়তেই তাঁদের সঙ্গে সঙ্গেই উদ্ধার করা হয় ৷

গোটা ঘটনাটি লাইভ দেখানোর ব্যবস্থা করা হয়েছিল ৷ প্রায় ৬২ দিন আন্তর্জাতিক স্পেস স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন ‘স্পেস এক্স’ মিশনের দুই তারকা।

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...