Friday, March 20, 2026

বিশ্বের উচ্চতম রেল ব্রিজ এবার ভারতে, উচ্চতায় হার মানায় আইফেল টাওয়ারকে

Date:

Share post:

ভারতে তৈরি হচ্ছে বিশ্বের উচ্চতম রেল ব্রিজ। প্রায় শেষের পথে সেই কাজ। কাশ্মীরে নির্মিত ওই ব্রিজ আগামী বছর চালু করা হবে বলে জানা গিয়েছে। কাশ্মীর উপত্যকার সঙ্গে গোটা দেশের যোগাযোগ আরও সুগম হবে ওই ব্রিজ এর মাধ্যমে।

এই ব্রিজের উচ্চতা আইফেল টাওয়ারের থেকেও বেশি।ভূ-পৃষ্ঠ থেকে ৩৫৯ মিটার উঁচু ব্রিজ। অন্যদিকে আইফেল টাওয়ারের উচ্চতা ৩২৪ মিটার। সর্বাধিক ২৬৬ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ট্রেন চলতে পারবে ওই ব্রিজ দিয়ে। ইতিমধ্যেই ১৭৪ কিমির মধ্যে ১২৬ কিমি পর্যন্ত কাজ শেষ হয়ে গিয়েছে। কাতরা-বানিহালের অঞ্চলের ব্রিজের যে অংশ, সেই অংশের কাজ শুরু হয়েছে।

২০০২ সালে ভারতীয় রেল সংশ্লিষ্ট ব্রিজ তৈরির কাজ শুরু করে। কিন্তু প্রতিকূল আবহাওয়ার জেরে ২০০৮ পর্যন্ত ব্রিজ নির্মাণের কাজ স্থগিত রাখা হয়। এরপর কেন্দ্রের হস্তক্ষেপে ওই ব্রিজ নির্মাণের কাজ ফের শুরু হয় ২০১৯ সালে। ব্রিজ নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর উন্নয়ন যোজনা প্রকল্পের ৮০,০৬৮ কোটি টাকা বরাদ্দ করা হয়।

Related articles

ব্যক্তিগত জীবনে শুধুই বিতর্ক, আইপিএলে নিজেকে প্রমাণে মরিয়া চাহাল

ভারতীয় দল থেকে আগেই দূরে সরে গিয়েছেন, ক্রমশই মুছে যাচ্ছেন ২২ গজ থেকেও। ব্যক্তিগত জীবনের ঝড় সামলে এবার...

সঞ্জয়-নোরার নাচকে ‘হারাম’ ঘোষণা করে ফতোয়া জারি মৌলবীদের

বিতর্কের সমার্থক শব্দ এখন ‘কেডি: দ্য ডেভিল’। এই ছবিতে একটি চটুল গানকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল...

সিটি সেন্টারের কাছে গুজরাটের বাসিন্দার গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা!

বিধানসভা নির্বাচনের আগে থেকেই জেলায় জেলায় বেড়েছে নাকা চেকিং। এর মাঝেই শুক্রবার সকালে নিউ টাউনের সিটি সেন্টারের (New...

আমলা-পুলিশ আধিকারিকদের বদলির হিড়িক, ‘প্রতিহিংসাপরায়ণ’ কমিশনের বিরুদ্ধে হাই কোর্টে তৃণমূল

নিজেদের স্বার্থ চরিতার্থ করতেই রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরে একের পর এক আমলা, পুলিশ আধিকারিকদের বদলি করেই চলেছে...