Thursday, June 4, 2026

রামের পরে এবার তাঁর মায়ের মন্দির নির্মাণের উদ্যোগ, কিন্তু কোথায়?

Date:

Share post:

রামের পরে এবার তাঁর মা কৌশল্যার মন্দির নির্মাণের উদ্যোগ। তবে অযোধ্যায় নয়, সেটা নির্মাণ করা হবে ছত্তিসগড়ে। কারণ, ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের দাবি রামের মামাবাড়ি নাকি ছিল সেই রাজ্যে। রাইপুরের কাছে চাঁদখুরিতে জন্মগ্রহণ করেছিলেন কৌশল্যা। অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজোর তোড়জোড়ের মধ্যেই এ কথা ঘোষণা করনে বাঘেল।

ভূপেশের দাবি, নির্বাসনে থাকাকালীন তাঁদের রাজ্যে না কি দীর্ঘ কাল কাটিয়েছেন রাম। ফলে অযোধ্যা থেকে ৮০০ কিলোমিটার দূরে চাঁদখুরিতেই গড়ে তোলা হবে কৌশল্যার সুবিশাল মন্দির।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার আগে থেকেই অবশ্য ছত্তিশগড়ে চাঁদখুরিতে মাতা কৌশল্যার প্রাচীন মন্দির রয়েছে। তবে ভূপেশ বাঘেল জানিয়েছেন, চাঁদখুরিতে মাতা কৌশল্যার ওই মন্দিরের ভোল বদল করা হবে। আগের মন্দিরের মূল কাঠামো বজায় রেখে সংলগ্ন চত্বরের সৌন্দর্য্যায়নও করা হবে। ১৬ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে ছত্তিসগড় সরকারের। ইতিমধ্যেই এই মন্দিরের রূপরেখা গড়ে তোলা হয়েছে বলেও জানিয়েছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী।

 

Related articles

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...