Friday, June 26, 2026

৫০ কোটি তোলা হয়েছে সুশান্তের অ্যাকাউন্ট থেকে! চাঞ্চল্যকর দাবি বিহার পুলিশের

Date:

Share post:

সুশান্তের মৃত্যুর তদন্ত নিয়ে বিহার পুলিশ এবং মুম্বই পুলিশের মধ্যে টানাপোড়েন অব্যাহত। এরই মধ্যে চাঞ্চল্যকর দাবি করলেন বিহার পুলিশের ডিজিপি গুপ্তেশ্বর পান্ডে। তাঁর দাবি, ৫০ কোটি টাকা সরানো হয়েছে অভিনেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। মুম্বই পুলিশের কাছে তাঁর প্রশ্ন ” এই বিষয়টি নিয়ে কি তদন্ত হওয়া উচিত নয়?”

গুপ্তেশ্বর পান্ডের কথায়, “গত চার বছরে সুশান্ত সিং রাজপুতের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০ কোটি টাকা তোলা হয়েছে। যার মধ্যে মাত্র গত ১ বছরে ১৭ কোটি টাকা তোলা হয়েছে। আমরা চুপ করে বসে থাকব না। আমরা মুম্বই পুলিশের কাছে জানতে চাইব কেন এই বিষয়টি সামনে আনা হলো না?”

গত সপ্তাহে প্রয়াত অভিনেতা বাবা কৃষ্ণ কুমার সিং পাটনার রাজীব নগর থানায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তদন্তের স্বার্থে মুম্বই পৌঁছয় বিহার পুলিশের একটি দল। এরপরই দুই রাজ্যের পুলিশের মধ্যে টানাপোড়েন শুরু হয়। বিহার পুলিশের ওই দল অভিযোগ করে তদন্তে সহযোগিতা করছে না মুম্বই পুলিশ। ইতিমধ্যেই বৃহন্মুম্বই পুরসভা বিহার পুলিশের এসপি বিনয় তিওয়ারিকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে। তাতে আরও ক্ষুব্ধ বিহার পুলিশ। গুপ্তেশ্বর পান্ডে বলেন, “স্বচ্ছতা রাখতে তদন্তের যাবতীয় তথ্য মুম্বই পুলিশের উচিত বিহার পুলিশকে জানানো।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...