Friday, April 3, 2026

ন্যাশনাল গেমসে সোনা জিতে দিনমজুরি খাটছেন সরিতা!

Date:

Share post:

ন্যাশনাল গেমসে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন । সেই খেলোয়াড়ই এখন রয়েছেন চরম আর্থিক সংকটে। সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। আর তাই সংসার টানতে কখনও চায়ের দোকান চালানো, তো কখনও দিনমজুরের কাজ করছেন। ঝাড়খণ্ডের সরিতা তিরকের এটাই রোজনামচা।
সরিতার কৃতিত্ব রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো । লন বল খেলায় দু’‌বার ন্যাশনাল গেমসে সোনা। শুধু তাই নয়, আন্তর্জাতিক স্তরেও একাধিকবার দেশের নাম উজ্জ্বল করেছেন।
দরিদ্র ঘরের সন্তান সরিতা ২০০৭ সাল থেকে জাতীয় গেমসে অংশ নিচ্ছেন । ওই বছর তিনি ঝাড়খণ্ডের হয়ে প্রতিনিধিত্ব করেন। এরপর ২০১১ সালে বিহারের হয়ে খেলে সোনা জেতেন সরিতা। এরপর ২০১৫ সালে ফের ঝাড়খণ্ডের হয়ে খেলেন তিনি। এবারেও জাতীয় গেমসে চ্যাম্পিয়ন হন সরিতা। এছাড়া ২০১৫ এবং ২০১৭ সালে ন্যাশনাল লন বল চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন তিনি। ২০১৮ সালে জিতেছিলেন রুপো। এছাড়া গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়া–প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন।সরিতার আক্ষেপ , এর আগে একাধিকবার রাজ্য সরকারের কাছ থেকে সাহায্যের প্রতিশ্রুতি পেয়েছেন । কিন্তু ওই পর্যন্তই । প্রতিশ্রুতির বন্যায় ভেসে যাওয়া সরিতার ঝাড়খণ্ড সরকারের কাছে সব মিলিয়ে ৩.‌৭১ লক্ষ টাকা পাওয়ার কথা। কিন্তু সেই আর্থিক সাহায্য আজও মেলেনি। এই অবস্থায় অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টেও নামতে পারতেন না তিনি, যদি না অন্যান্য খেলোয়াড়রা এগিয়ে আসতেন। তাঁরাই সরিতার যাওয়ার জন্য টাকার বন্দোবস্ত করে দেন। এমনকী টুর্নামেন্টে নামার জন্য জুতোও কিনে দেন তাঁর কোচ মধুকান্ত পাঠক। তবে আশায় বুক বাধছেন এই কৃতী খেলোয়াড় ।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...