Sunday, April 12, 2026

এইচ-১বি ভিসা স্থগিতে সিলমোহর ট্রাম্পের, চাপের মুখে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীরা

Date:

Share post:

চলতি বছর জুন মাসে এইচ-১বি ভিসা স্থগিতের ঘোষণা করেছিল মার্কিন প্রশাসন। এবার সেই ঘোষণাকে কার্যত সিলমোহর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিসা সংক্রান্ত নির্দেশিকায় সই করলেন তিনি। অর্থাৎ মার্কিন মুলুকের কোনও সংস্থা কর্মী নিয়োগ করলে, অগ্রাধিকার দিতে হবে আমেরিকাবাসীকে। এই সিদ্ধান্তের ফলে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের আমেরিকায় কাজ করা অনেক কঠিন হলো।

মহামারির কোপ পড়েছে অর্থনীতির উপরেও। বিশ্বজুড়ে কাজ হারিয়েছেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। নতুন নির্দেশিকায় সই করার আগে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “আমরা একটি সহজ নীতি তৈরি করেছি। আমেরিকার নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে। তাই এই নির্দেশিকায় সই করছি।” কম খরচে বিদেশী কর্মী নিয়োগ করা যায় বলেই মার্কিনবাসীরা কাজ পাবেন না এটা প্রশাসন মানবে না বলে জানিয়েছেন তিনি।

সাধারণত, আমেরিকার তথ্য-প্রযুক্তি সংস্থায় কর্মরতরা এইচ-১বি ভিসা ব্যবহার করে থাকেন। মূলত ভারত এবং চিন থেকে তথ্যপ্রযুক্তি কর্মী নিয়োগ করে সংশ্লিষ্ট সংস্থাগুলি।আমেরিকায় কর্মরতরা এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়েছেন। শুধু তাই নয়, ভবিষ্যতে মার্কিন মুলুকে গিয়ে কাজ করার স্বপ্ন ক্ষীণ বলে আক্ষেপ করছেন অনেকেই। তবে বিশেষজ্ঞদের মতে, প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখেই ট্রাম্পের এই সিদ্ধান্ত।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...