Sunday, April 12, 2026

প্রতিষেধক বা ওষুধেও ভাইরাস নির্মূল হবে না: আশঙ্কা হু-এর ডিরেক্টর জেনারেলের

Date:

Share post:

প্রতিষেধক এলেই কি নির্মূল হবে কোভিড ১৯? এই প্রশ্নের উত্তরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র জবাবে উদ্বেগ আরও বাড়ল। মঙ্গলবার, সাংবাদিক বৈঠকে হু-এর ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেইসাস জানান, এখনও পর্যন্ত মারণ ভাইরাসের কোনও ‘জাদুকরী সমাধান’ নেই। এমন কোনও প্রতিষেধক এই মুহূর্তে নেই যা দিয়ে কোভিড ১৮-কে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। তবে, আধানম বলেন, বেশ কয়েকটি প্রতিষেধক এখন ট্রায়ালের শেষ পর্যায়ে রয়েছে। বেশ কয়েকটি এর মধ্যে বেশ কয়েকটি হয়ত কার্যকর হবে। সেই প্রতিষেধকগুলি মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পারবে। তবে, পরবর্তী কয়েক দশক ধরে এই ভাইরাসে ভয়াবহ প্রভাব থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হু-এর ডিরেক্টর জেনারেল।

১৮ জন সদস্য ও ১২ জন পরামর্শদাতাকে নিয়ে সম্প্রতি বসেছিল হু-র এমার্জেন্সি কমিটির চতুর্থ বৈঠক। আধানম জানান, এই রকম অতিমারি শতাব্দীতে একবারই হয়। এর প্রভাব থাকবে অন্তত কয়েক দশক পর্যন্ত। অর্থাৎ ওষুধ বা প্রতিষেধক আবিষ্কারের পরেও যে এর প্রকোপ থেকে সহজে রেহাই মিলবে না। অন্তত এমনটাই আশঙ্কা হু-এর ডিরেক্টর জেনারেলের।

Related articles

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...

সব চেষ্টা শেষ, মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে

সঙ্গীত জগতে নক্ষত্র পতন। ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে। হাসপাতালের তরফে ঘোষণা করার পরে...

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...