Sunday, June 21, 2026

ভয়ঙ্কর করোনা আবহে স্বাস্থ্যবিধি-দূরত্ববিধি শিকেয় তুলে মাস্ক খুলে চা-চক্র দিলীপের

Date:

Share post:

ভয়ঙ্কর একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছে গোটা দেশ তথা রাজ্য। করোনা মহামারি আবহে প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে। সাধারণ মানুষ থেকে শুরু করে ভিভিআইপি নেতামন্ত্রীরা করোনার ভয়াল গ্রাসে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্য, রাজনৈতিক নেতা-কর্মী, আমলা আক্রান্ত হচ্ছেন মারণ ভাইরাসে। মৃত্যু পর্যন্ত ঘটছে। স্বয়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।

ঠিক সেই পরিস্থিতিতে চূড়ান্ত উদাসীনতার পরিচয় দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আজ, মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগণার বারাকপুর পলতা রেল স্টেশন সংলগ্ন এলাকায় এক চা-চক্রে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ, সুব্রত চট্টোপাধ্যায়, অর্জুন সিংরা। প্রচুর উৎসাহী মানুষ ও বিজেপি কর্মী-সমর্থকরা সেখানে জড়ো হয়েছিলেন। কারণ, দিলীপ ঘোষ এ রাজ্যের বিরোধী রাজনৈতিক নেতাদের মধ্যে এই মুহূর্তে জনপ্রিয়তার শীর্ষে। তাঁকে ঘিরে যে বিপুল জনসমাগম হবে তা বলার অপেক্ষা রাখে না।

সেই ভিড়ের মধ্যে দিলীপ ঘোষ মুখে মাস্ক না দিয়ে তা গলায় ঝুলিয়ে খুব কাছ থেকে সকলের সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডা দেন। গল্পগুজব করেন। রাজনৈতিক কর্মসূচিও সারেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়েও তাঁর মুখে মাস্ক ছিল না। হতে পারে ওই সময়টুকু তিনি মাস্কের ব্যাপারে বেখেয়াল ছিলেন।

বিজেপির রাজ্যের শীর্ষ এদিন অনুগামীদের ভিড়ে হারিয়ে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ববিধিকে কিছুটা হলেও ভঙ্গ করেছেন। যার জন্য বিভিন্ন মহলে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। করোনা আবহে দিলীপবাবুর এদিনের কর্মসূচি দেখার পর চমকে উঠেছে চিকিৎসক মহলও। যেখানে বারেবারে মাস্ক পরতে বলে ও দূরত্ব মেনে চলার কথা বলা হচ্ছে, সেখানে একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিকে কীভাবে বিনা মাস্কে এভাবে এতগুলি মানুষের সঙ্গে তিনি সময় কাটালেন, তা ভেবেই অবাক হচ্ছেন অনেকে।

 

বিভিন্ন মহল থেকে এমনও প্রশ্ন উঠছে, যেখানে অমিত শাহ নিজে টুইট করে সম্প্রতি তাঁর সংস্পর্শে আসা মানুষজনকে সচেতন করেছেন, সেখানে দিলীপ ঘোষ কীভাবে এমন কাজ করলেন?

Related articles

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...