Wednesday, April 29, 2026

প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল, দেখা নেই বর্ধমান-বোলপুরে

Date:

Share post:

গতরাত থেকে শুরু হয়েছে একটানা বৃষ্টি। আজ সকালেও বিরাম নেই। এখন প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল। ডানলপ থেকে ব্যারাকপুর, মধ্যমগ্রাম, নৈহাটি, নদিয়া টানা ঘন্টা খানেক ধরে চলছে প্রবল বৃষ্টি । যার জেরে বিটিরোড সহ জেলার অন্যান্য রাস্তাও এখনই জলের তলায় । বন্ধ বাস চলাচল ও অন্যান্য যানবাহন ।
তবে জরুরি পরিষেবা চালু রয়েছে। আজ ও কাল প্রচণ্ড বৃষ্টি হতে পারে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। জেলায় লাল সতর্কতা জারি করেছিল প্রশাসন। সেই আশঙ্কাকে সত্যি করে চলছে একটানা প্রবল বৃষ্টি । পরিস্থিতি যা এই বৃষ্টি আর আধ ঘন্টা চললে জেলার বহু এলাকা জলের তলায় চলে যাবে।

পানিহাটি পুরসভার মুখ্য প্রশাসক স্বপন ঘোষ জানিয়েছেন, নাটাগড়, ঘোলার বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই এই বৃষ্টিতে জলের তলায় । পুরসভার পক্ষ থেকে বৃষ্টি কমলেই পাম্পের সাহায্যে জল বের করার প্রক্রিয়া শুরু হবে। এর জন্য প্রস্তুত পুরসভার কর্মীরা ।জেলার এই প্রবল বৃষ্টির ঢেউ এখনও দেখা যায় নি কলকাতায়। বৃষ্টি শুরু হলেও তার পরিমান অনেক কম।

এখনও বৃষ্টির দেখা নেই দুর্গাপুরে
বোলপুরেও শুরু হয়নি বৃষ্টি

অন্যদিকে বর্ধমান, বোলপুর, দুর্গাপুরে এখনও বৃষ্টির দেখা নেই। আকাশ কালো করে মেঘ দেখা গেলেও এখনও বৃষ্টি না নামায় ওই অঞ্চলের মানুষ ভ্যাপসা গরমের অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। যদিও হাওয়া অফিস জানিয়েছে, যে কোনও সময় সেখানেও ভারী এবং অতি ভারী বৃষ্টি শুরু হবে।

Related articles

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...