Sunday, April 12, 2026

জগিং করতে গিয়ে আমেরিকায় খুন বাঙালি গবেষক

Date:

Share post:

প্রতিদিনের মতো জগিংয়ে বেরিয়ে ছিলেন তিনি। কিন্তু আর বাড়ি ফেরা হলো না। গত শনিবার জগিং করতে গিয়ে খুন হন ৪৩ বছরের বাঙালি গবেষক শর্মিষ্ঠা সেন। ঘটনা আমেরিকার টেক্সাসের প্লেনো সিটির।

পুলিশ সূত্রে খবর, চিজম ট্রায়াল পার্কের কাছে এক স্থানীয় বাসিন্দা শর্মিষ্ঠার দেহ দেখতে পান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ডাকাতির উদ্দেশে হামলা চালায় একদল। এমনকী যৌন হেনস্থাও করা হয় বাঙালি গবেষকের। ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ২৯ বছর বয়সী ওই যুবকের নাম আবিওনা মনক্রিফ। কলিন কাউন্টি জেলে বন্দি রয়েছে ধৃত।

পারিবার সূত্রে জানা গিয়েছে, মলিকিউলার বায়োলজি ও ক্যানসার নিয়ে গবেষণা করতেন শর্মিষ্ঠা। ছিলেন অ্যাথলিটও। প্রতিদিন নিয়ম করে ভোরবেলা বাড়ির কাছে দৌড়াতেন তিনি। ধানবাদের মেয়ের শর্মিষ্ঠার পড়াশোনা ডি নোবিলী স্কুলে। স্কুল পর্ব শেষে বেঙ্গালুরুতে পড়তে যান। এরপর পাড়ি দেন আমেরিকায়।

টেক্সাসে স্বামী অরিন্দম রায় এবং দুই ছেলে নীল ও রায়ানের সঙ্গে থাকতেন। মায়ের হঠাৎ মৃত্যুতে হতবাক ১২ ও ৬ বয়সি দুই ছেলে। শর্মিষ্ঠা চলে যাওয়া মেনে নিতে পারছে না তাঁর পরিবার। প্লেনো সিটির পুলিশ দফতরের মুখপাত্র ডেভিড টিলি বলেন, ” এই ধরনের ঘটনা বিরল। দ্রুত তদন্ত করে দোষীকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। নজর রাখা হবে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে।”

Related articles

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...

সব চেষ্টা শেষ, মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে

সঙ্গীত জগতে নক্ষত্র পতন। ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে। হাসপাতালের তরফে ঘোষণা করার পরে...

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...