Friday, June 26, 2026

অনুবাদ সাহিত্যের রূপকার মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রয়াত

Date:

Share post:

সাল ২০২০। ফের এক ইন্দ্রপতন। এবার সাহিত্য জগৎকে কাঁদিয়ে চলে চলে গেলেন অনুবাদ সাহিত্যের রূপকার। প্রয়াত মানবেন্দ্র  বন্দ্যোপাধ্যায়। তুলনামূলক সাহিত্য নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের থেকে পড়াশোনা শেষ করেন তিনি। অনুবাদ বিষয় নিয়ে ওনার অনবদ্য কাজ স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মঙ্গলবার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বার্ধক্যজনিত নানাবিধ শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালের চিকিৎসাধীন থাকার সময় মারণ ভাইরাস কোরনা বাসা বাঁধে তাঁর শরীরে। অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানলেন তিনি।

কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক মানবেন্দ্র ১৯৩৮ সালে বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেছিলেন। তারপর প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, টোরোন্টো বিশ্ববিদ্যালয় ও পোল্যান্ডের ভাশভি বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যে, ভারতীয় নন্দনতত্ত্ব নিয়ে পড়াশোনা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক ‌মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অধ্যাপনার পাশাপাশি নিজেকে সঁপেছিলেন অনুবাদের কাজে। ছোটদের জন্য বিদেশি গল্পের বাংলা অনুবাদ থেকে মার্কেজের বঙ্গানুবাদ– তাঁর বিস্তার বহুমুখী। বাংলা সাহিত্যে বিদেশি (‌শুধু ইংরেজি নয়) সাহিত্যরস জুগিয়েছিলেন এই মানুষটিই। এডগার অ্যালেন পো থেকে জুল ভের্ন– বাংলা শিশু সাহিত্যে তাঁর অবদান অনঃস্বীকার্য। শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ‘‌খগেন্দ্র মিত্র স্মৃতি পুরস্কার’‌, পশ্চিমবঙ্গ সরকারের ‘‌বিদ্যাসাগর পুরস্কার’ পেয়েছিলেন।‌ পাবলো নেরুদা, লাতিন আমেরিকার উপন্যাস সমূহ, হুয়ান রুলফোর কথাসমগ্র, শার্ল পেরোর রূপকথা, মিরোস্লাভ হলুবেরের কবিতা, নিকানোর পাররার কবিতা, পিটার বিকসেল, একাধিক স্প্যানিশ গল্প ইত্যাদি অনুবাদের জন্য ভারতীয় সাহিত্য অ্যাকাডেমি তাঁকে ‘‌অনুবাদ পুরস্কার’ দিয়েছিল। শুধু অনুবাদই নয়। তিনি মৌলিক রচনার সম্রাট ছিলেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...