Wednesday, June 24, 2026

বেইরুটে শক্তিশালী বিস্ফোরণ, মৃত কমপক্ষে ১০, আহত শতাধিক

Date:

Share post:

লেবাননের রাজধানী বেইরুটের কেন্দ্রস্থলে শক্তিশালী বিস্ফোরণ। কেঁপে উঠল গোটা শহর। কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক। বিস্ফোরণের তীব্রতায় অনেক বাড়ির জানলা ভেঙে পড়েছে। অনেক জায়গায় ধসে গিয়েছে ফ্ল্যাটের বারান্দা বলে সূত্রের খবর।

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে অনেকে ভেবেছিলেন বোধহয় ভূমিকম্প হচ্ছে। পোর্ট অঞ্চলে হয় এই ব্লাস্ট। কোনও রাসায়নিক থেকে এই বিস্ফোরণ, তেমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই বিস্ফোরণের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে যে বড়সড় আওয়াজের সঙ্গে পুরো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে ছড়িয়ে পড়ছে এলাকা জুড়ে। একই সঙ্গে একটি বিরাট অগ্নিবলয় সেখান থেকে বেরোতে দেখা যায়।  অন্তত দশ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। জখম অবস্থায় প্রচুর মানুষকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...