Friday, June 26, 2026

পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিতর্ক, কোভিডের টিকা বিশ্ব থেকে তুলে নিল অ্যাস্ট্রাজেনেকা! 

Date:

Share post:

পার্শ্বপ্রতিক্রিয়ার স্বীকারোক্তির কোভিড টিকা (Covid vaccine withdrawn) নিয়ে বড় সিদ্ধান্ত নিল অ্যাস্ট্রাজেনেকা (AstraZeneca)! ব্রিটিশ সুইডিশ সংস্থা বিশ্ববাজার থেকে ভ্যাক্সজেভরিয়া, কোভিশিল্ড (Covishield)–সহ অন্যান্য আরও যা কোভিড ভ্যাকসিন রয়েছে, তা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল। স্বাস্থ্য গবেষণা সংস্থার তরফে বাণিজ্যিক কারণ দেখানো হলেও এক্ষেত্রেও পার্শ্ব প্রতিক্রিয়াকেই কারণ হিসাবে ধরছেন গবেষকরা।

দিন কয়েক আগে এই সংস্থা টিকার সাইড এফেক্টের কথা স্বীকার করে নিয়েছিল। যদিও কোভিড টিকা তুলে নেওয়ার পিছনে অ্যাস্ট্রাজেনেকার যুক্তি, এই ভাইরাস এখন অনেকটাই নিয়ন্ত্রণে তাই ভ্যাকসিনের চাহিদা বিশ্ববাজারে বর্তমানে কমে যাওয়ায় অর্থাৎ সম্পূর্ণ বাণিজ্যিক কারণে বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে এই টিকা। এর সঙ্গে সাইড এফেক্টের কোনও সম্পর্ক নেই।জানা গিয়েছে, অ্যাস্ট্রাজেনেকা বাজার থেকে কোভিড ভ্যাকসিন তুলে নেওয়ার জন্য গত ৫ মে আবেদন করেছিল। এর পর গতকাল, ৭ মে থেকে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই ইউরোপিয়ান ইউনিয়নে এই ভ্যাকসিন ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রিটেন-সহ একাধিক দেশেও এই টিকার প্রয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে কোভিশিল্ডের সাইড এফেক্ট নিয়ে চাপে কেন্দ্র। কারণ ভারতের বহু মানুষ ওই টিকা নিয়েছে। এ প্রসঙ্গে আইসিএমআর প্রধান জানিয়েছেন, ১০ লক্ষের মধ্যে মাত্র ৭ জনের ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি থাকতে পারে। রক্ত জমাট বাঁধতে পারে। একে ডাক্তারি পরিভাষায় বলা হয় থ্রম্বোসিস থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম, সংক্ষেপে টিটিএস। টিকা নেওয়ার ৬ মাসের মধ্যেই টিটিএস চিহ্নিত হয়। তবে তা বিরল। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেই জানানো হয়েছে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...