Friday, June 26, 2026

সলমন খানের স্টাইলেই আন্তর্জাতিক গায়ক ড্রেকের বাড়িতে হামলা, গুলিতে জখম ১

Date:

Share post:

কানাডায় আক্রান্ত জনপ্রিয় গায়ক (Famous Singer in Canada)। প্রাসাদের মতো বাড়ির সামনে গুলি চলায় গুরুতর জখম এক ব্যক্তি। বলিউডের ভাইজানের বাড়িতে হামলা করার ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাড়ানো হয়েছে সলমনের নিরাপত্তা। এর মাঝেই কানাডার বিখ্যাত গায়ক ড্রেকের (Rapper Drake)সঙ্গেও একই ঘটনা। তাঁর প্রাসাদোপম বাড়িতে মঙ্গলবার ভোররাতে কয়েকজন দুষ্কৃতী এসে গুলি চালায় বলে খবর (Reports of shooting outside rapper Drake’s place)। ড্রেক সুরক্ষিত থাকলেও গুরুতর আহত তাঁর নিরাপত্তারক্ষী।

কানাডায় বসবাস হলেও র‌্যাপার হিসেবে গোটা বিশ্বে ড্রেকের খ্যাতি ছড়িয়ে পড়েছে। হামলার পর ড্রেকের প্রাসাদে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলেই খবর।সম্প্রতি র‌্যাপার কেন্ড্রিক লামারের সঙ্গে ড্রেকের ঝামেলা নিয়ে বিস্তর হইচই হয়। লামার নিজের একটি গানে ড্রেকের তুমুল সমালোচনা করেন। তাঁকে মাদকাসক্ত, জুয়াখোর বলেন।এই ঘটনার সঙ্গে ড্রেকের প্রাসাদে হামলার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখবে পুলিশ। আপাতত হাসপাতালে গায়কের নিরাপত্তারক্ষীরা অবস্থা বেশ আশঙ্কাজনক। তাঁকে নিয়েই চিন্তায় গায়ক।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...