Friday, June 26, 2026

রামের দর্শন নিয়ে যা যা বললেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

রাম সকলের, রাম সর্বত্র বিরাজমান।

সব কাজে রামই আমাদের প্রেরণা।

বিভিন্নতার মধ্যে ঐক্য ভারতের চরিত্র। রামকে নিয়েই আলাদা আলাদা রামায়ণ লেখা হয়েছে ভারতের বিভিন্ন জায়গায়। তামিল, তেলেগু, কাশ্মীরি, মালয়ালম, পাঞ্জাবি, বাংলা নানা রাজ্যে নানা ভাষায় রামের বর্ণনা পাই আমরা। পৃথিবীর সর্বাধিক মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়া থেকে শুরু করে রামায়ণ ও রামের বন্দনা হয় কাম্বোডিয়া, শ্রীলঙ্কা, ইরান, নেপাল সহ পৃথিবীর নানা দেশে।

রামের সামাজিক বার্তা: ভেদভাব নয়, সমাজের সব মানুষ সুখী থাক, ন্যায় পাক। সমাজের সবার উন্নতির দর্শনই রামের দর্শন।

রামের নীতি হল প্রীতি ও শান্তির মার্গদর্শন। গান্ধীজিও আজীবন রামের এই নীতি প্রচার করেছেন।

সময়ের সঙ্গে কীভাবে চলতে হবে তা আমাদের শিখিয়েছেন রাম। রামের নীতি আমাদের আধুনিক ও যুগোপযোগী হওয়ার প্রেরণা দেয়।

সবার বিকাশ, সবার আস্থা অর্জন করতে হবে। শান্তিপূর্ণ ও বিভেদমুক্ত সমাজ গড়তে হবে। সেটাই রামরাজ্য।

আত্মবিশ্বাসী ও আত্মনির্ভর ভারতের সংকল্প ও প্রেরণা আমরা রামের নীতি থেকেই পাই।

রাম ভারতীয় সংস্কৃতি, পরম্পরা ও মর্যাদাবোধের প্রতীক। তাই আমরা বলি মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম।

আজ রামের জয়ধ্বনি শুধু ভারতে নয়, বিশ্বজুড়ে শোনা যাচ্ছে। দেশে সব রামময়।

১৫ অগাস্ট যেমন ভারত ভূখণ্ডের স্বাধীনতা ও বলিদানের উদযাপন, তেমনি আজ রাম মন্দির আন্দোলনের সংঘর্ষ, সংকল্প, তপস্যা ও ত্যাগ স্মরণ করার দিন।

রাম আমাদের রাষ্ট্রীয় ভাবনার প্রতীক, ন্যায়প্রিয় ভারতের প্রতীক, অতীত ও বর্তমানের যোগসূত্র।

এই ঐতিহাসিক রাম মন্দির আগামী প্রজন্মকে আস্থা, শ্রদ্ধা ও সংকল্পের প্রেরণা দেবে। রাম মন্দিরকে কেন্দ্র করে বদলে যাবে অযোধ্যার অর্থনীতি।

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...