Friday, April 3, 2026

রাম মন্দির চত্বরে বাঁদর বাহিনী হঠাতে ১ হাজার সরকারি কর্মী নিয়োগ!

Date:

Share post:

রাম মন্দিরের ভূমি পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। কোনও বিষয়ে ত্রুটি রাখতে চায় না প্রশাসন। তাই ভূমি পুজোর সময় রাম মন্দির চত্বরে যাতে বাঁদর বাহিনী ঢুকে উৎপাত করতে না পারে তার দিকেও বিশেষ নজর দেওয়া হল।

ভূমি পুজোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উপস্থিত থাকছেন আরও ২০০জন বিশিষ্ট অতিথি৷ সেখানে কোনওভাবেই বাঁদর বাহিনীর নির্বিকারে ঢুকে পড়া বরদাস্ত করা যাবে না৷ এমনকী বাঁদরের এদিক ওদিক লম্ফঝম্পে পুজোয় বাঁধা পড়তে পারে৷ সেকারণে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা৷

প্রচুর সরকারি কর্মী নিয়োগ করা হয়েছে শুধুমাত্র বাঁদর হঠাতে৷ তথ্য প্রযুক্তি দফতরের ডেপুটি ডিরেক্টর মুরলি ধর সিং জানিয়েছেন, অযোধ্যা নগর নিগম এবং পশুপালন দফতরের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে৷

গুলতি ও কাঠের পোল ব্যবহার করে বাঁদর তাড়ানো হবে৷ এছাড়াও ছোলা ও ফল দেওয়া হব কিছুটা দূরে দূরে৷ মন্দিরের বাইরে ফল ও ছোলা থাকলে, সেগুলি খেতে ব্যস্ত থাকবে বাঁদররা৷ তাই পুজোর ধারে কাছে ঘেঁষবে না তারা৷

যদিও ৫০০ থেকে ১০০০জন কর্মী সবসময় তাদের চোখে চোখে রাখবে৷ এরা সব সরকারি স্বচ্ছ্ব অভিযানের কর্মী৷ এছাড়াও থাকছে হোম গার্ড, পশুপালন দফতরের কর্মীরাও৷

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...