Saturday, April 18, 2026

করোনা আক্রান্ত হয়ে এখন সুস্থ, এমন ১৫০ পুলিশই প্রধানমন্ত্রীর প্রথম স্তরের নিরাপত্তায়

Date:

Share post:

অযোধ্যায় মেক শিফট হেলিপ্যাডে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হেলিকপ্টার নামামাত্রই প্রধানমন্ত্রীকে পুলিশের একটি বিশেষ দল বলয় করে ঘিরে রাখবে৷ এই দলে তাঁদেরই রাখা হয়েছে, যাঁরা করোনা আক্রান্ত হয়েছিলেন এবং এখন সুস্থ আছেন ৷

কেন এই সিদ্ধান্ত ?

উত্তরপ্রদেশের ডিএসপি দীপক কুমার বলেছেন, “প্রধানমন্ত্রী সুরক্ষায় সুস্থ নিরাপত্তারক্ষীদেরই মোতায়েন করা হয়৷ এই মুহূর্তের কোভিড থেকে সেরে উঠেছেন, এমন ব্যক্তির চেয়ে স্বাস্থ্যবান আর কেউ নেই৷ তাই বাছাই করে ১৫০ জন অভিজ্ঞ পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়েছে৷”

মোটামুটি ৩ ঘণ্টা মোদি অযোধ্যায় থাকবেন৷ পুলিশের ১৫০ জনের ওই বিশেষ দল মোদির নিরাপত্তার দায়িত্বে থাকছে৷ এঁদের প্রত্যেকেরই শারীরিক পরীক্ষা হয়েছে৷ করোনা থেকে এঁরা সেরে উঠেছেন৷ ফলে অ্যান্টিবডি তৈরি হয়েছে শরীরে৷ সংক্রমণ ছড়ানোর ভয় নেই আগামী কয়েক মাস৷ করোনা-মুক্ত নিরাপত্তরক্ষীরা প্রধানমন্ত্রীর প্রথম স্তরের নিরাপত্তায় থাকবেন৷ অযোধ্যা পুলিশের তরফে গত ২৯ জুলাই উত্তরপ্রদেশ পুলিশের ডিজিকে চিঠি লিখে অনুরোধ করা হয়েছিলো, ১৫০ জন এমন পুলিশ দিতে, যাঁদের ২৫ জুলাইয়ের মধ্যে করোনা সেরে গিয়েছে৷ ডিজিপি জানিয়েছেন, ” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে থাকা প্রতিটি নিরাপত্তরক্ষী যেন হয় করোনা-মুক্ত হয়েছেন, বা গত ৪৮ ঘণ্টায় করোনা তাঁদের শরীরে নেগেটিভ থাকে৷ প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য ১৫০ পুলিশকর্মী যথেষ্ট নয়৷ তাই আরও ৪০০ সশস্ত্র পুলিশকর্মী মোতায়েন থাকবে৷ এঁদের প্রত্যেকেরই করোনা ভাইরাস নেগেটিভ এসেছে৷ তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে৷ প্রয়োজন হলে এরা নামবে৷ “

Related articles

কাজে গাফিলতির অভিযোগে হুগলিতে অবজারভার বদল, কলকাতায় সাসপেন্ড কনস্টেবল

পারফরম্যান্সে অসন্তুষ্ট, চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের অভজারবারকে সরাল নির্বাচন কমিশন (Election Commission)। শনিবার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজারভার সি....

দিল্লিতে বাঙালি মহল্লায় খুন বাবা-ছেলে! গ্রেফতার অভিজাত আবাসনেরই বাসিন্দা

দিল্লির (Delhi) এক অভিজাত আবাসনে খুন বাবা-ছেলে! ঘটনাটি ঘটেছে দিল্লির বাঙালি মহল্লা নামে পরিচিত জায়গা চিত্তরঞ্জন পার্কের কাছে।...

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...